spot_img
Monday, March 9, 2026
Durgapur
broken clouds
30.8 ° C
30.8 °
30.8 °
36 %
2.7kmh
70 %
Mon
30 °
Tue
34 °
Wed
37 °
Thu
39 °
Fri
41 °
Homeখেলাবিশ্ব সাইকেল দিবসে থিম "একটি টেকসই ভবিষ্যতের জন্য সাইক্লিং"

বিশ্ব সাইকেল দিবসে থিম “একটি টেকসই ভবিষ্যতের জন্য সাইক্লিং”

-

৩রা জুন- “বিশ্ব সাইকেল দিবস”। এবারের থিম “একটি টেকসই ভবিষ্যতের জন্য সাইক্লিং”। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীনস্থ  মেরা যুবা ভারত দুর্গাপুর (পূর্বতন নেহেরু যুব কেন্দ্র) ও দুর্গাপুর সাবডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন  সোসাইটি’র উদ্যোগে এবং পরিবেশ রক্ষার্থী সংগঠন “আসার”,ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি  ও জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এর সহযোগিতায় বিপুল উৎসাহ উদ্দীপনা সহকারে এই দিনটি উদযাপন করা হয়েছে।

জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ থেকে সকাল ৭ টায় সাইকেল র‌্যালি শুরু হয়েছিল এবং পরানগঞ্জ ও বিস্তীর্ণ  জেমুয়া  গ্রাম পরিক্রমা করে শেষ হয়। “পৃথিবী বাঁচাতে দূষণ বন্ধ করুন” ও “আমরা নির্মল ও পরিষ্কার বাতাস চাই” এই আবেদন নিয়ে প্রায় ৫ কিলোমিটার সুসজ্জিত সাইকেল র‍্যালীতে মোট ১৮২ জন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় যুবরা অংশ নিয়েছিল। 

সাইকেল রানীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক জইনুল হক। উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ, বিশিষ্ট আইনজীবী আইয়ুব আনসারী, রক্তদান আন্দোলনের নেতৃত্ব মধুসূদন ঘটক, সুনীল মহন্তা,  শামসের আনসারী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Loc- দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts