spot_img
Wednesday, September 23, 2026
Durgapur
moderate rain
27.2 ° C
27.2 °
27.2 °
100 %
6.7kmh
92 %
Wed
29 °
Thu
27 °
Fri
29 °
Sat
31 °
Sun
31 °
Homeদুর্গাপুরসরস্বতী পূজায় থিম- "সেভ ড্রাইভ সেভ লাইফ"

সরস্বতী পূজায় থিম- “সেভ ড্রাইভ সেভ লাইফ”

-

দুর্গাপুরের চন্ডীদাস রোডে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে অষ্টম বর্ষের সরস্বতী পুজো এবার এক সামাজিক বার্তা বহন করছে। এ বছর তাদের পুজোর থিম রাখা হয়েছে – “সেফ ড্রাইভ সেভ লাইফ”। পথনি নিরাপত্তা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরতেই এই ব্যতিক্রমী ভাবনার অবতারণা। বৃহস্পতিবার সন্ধ্যায় পুজোর অনুষ্ঠানের উদ্বোধন করেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত এবং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সমাজসেবী বানটি সিং।

সরস্বতী পূজার সকালে মন্ডপ পরিদর্শনে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের ডিসিপি – পিভিজি পশুমার্থী। মন্ডপ ঘুরে দেখে তিনি আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে বলেন, “খুবই সুন্দর উদ্যোগ। সমাজে একটি ভালো বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন আয়োজকরা। সমাজের সকল স্তরে মানুষের উচিত এই প্রকল্পটি সর্বক্ষেত্রে প্রচার করা।”

অন্যদিকে সরস্বতী পুজো এই ধরনের সুন্দর একটি ভাবনা নিয়ে মন্ডপ সজ্জা এই প্রসঙ্গে ক্লাব সদস্য কি জানাবেন শুনে নেব –

এদিন মন্ডপের সামনে থেকে পথ চলতি মানুষদের মধ্যে বিবেকানন্দ অ্যাথলেটি ক্লাবের পক্ষ থেকে এবং ডিসি ট্রাফিকের উপস্থিতিতে ৩০ জন মানুষকে হেলমেট প্রদান করা হয়। মন্ডপের আকর্ষণ আরো বাড়িয়েছে দুর্গাপুরের বিখ্যাত মৃত শিল্পী অরুণ পালের সৃষ্টি ব্যতিক্রমী প্রতিমা “কিউটি সরস্বতী” আধুনিক ভাবনায় গড়া এই প্রতিমা দর্শনার্থীদের বিশেষভাবে মুগ্ধ করেছে। সব মিলিয়ে মনোগ্রাহী মন্ডপ, ব্যতিক্রমী প্রতিমা ও সামাজিক বার্তায় ভর করে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সরস্বতী পুজো দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। তোর কটা দিন অস্থায়ী মঞ্চে থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts