spot_img
Thursday, July 23, 2026
Durgapur
overcast clouds
29.7 ° C
29.7 °
29.7 °
67 %
4.5kmh
100 %
Thu
32 °
Fri
33 °
Sat
34 °
Sun
36 °
Mon
35 °
Homeদুর্গাপুরমোহনবাগান ক্লাবের আসন্ন নির্বাচনী প্রচারে দুর্গাপুরে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু

মোহনবাগান ক্লাবের আসন্ন নির্বাচনী প্রচারে দুর্গাপুরে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু

-

আগামী ২২শে জুন বহুল প্রতীক্ষিত মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে কলকাতার নেতাজি ইনডোর স্টোডিয়ামে। মোহনবাগান ক্লাবের আসন্ন নির্বাচনের প্রচার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে দুর্গাপুর মেরিনারসের  উদ্যোগ।  দুর্গাপুরের ডি ভি সি স্টাফ রিক্রিয়েশন ক্লাবের  প্রেক্ষাগৃহে আয়োজিত এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। যিনি ক্লাবে পুনরায় ফিরে আসার লক্ষ্য প্রচার চালাচ্ছেন।

এই সভায় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট প্রাক্তন  ফুটবলার তথা শতবর্ষের অধিনায়ক শিশির ঘোষ ও  প্রাক্তন গোলরক্ষক শিলটন পাল। যারা সৃঞ্জয় বসুর প্যানেলের প্রতি সমর্থন জানিয়েছেন। প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু তার বক্তব্যে মোহনবাগান ক্লাবের উন্নয়নের জন্য পূর্বে গৃহীত রূপরেখা গুলির কথা উল্লেখের পাশাপাশি দুর্গাপুরে সদস্য সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছেন। তিনি ক্লাবের স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।

অন্যদিকে শিশির ঘোষ অশিল্টন পাল তাদের বক্তব্য ক্লাবের ঐতিহ্য গুরু ইতিহাস রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সৃঞ্জয় বসুর নেতৃত্বে ক্লাবের ভবিষ্যৎ উন্নয়নের আশা প্রকাশ করেন। প্রাক্তন মোহন সচিব সৃঞ্জয় বসুর প্যানেলের মূল প্রতিদ্বন্দ্বী আর এক প্রাক্তন সচিব দেবাশীষ দত্তর প্যানেল। এই নির্বাচনী প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু,  প্রাক্তন তারকা ফুটবলার শিশির ঘোষ, প্রাক্তন গোলরক্ষক শিল্টন পাল ছাড়াও দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জী, প্রশাসক মন্ডলীর  সদস্যা রাখি তেওয়ারি, বিশিষ্ট সমাজসেবী সুদেব রায়, রমাপ্রসাদ হালদার, দুর্গাপুরের  প্রাক্তন ফুটবলার দীপেন মাঝি সহ দুর্গাপুর মেরিনারসের সদস্যরা। এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সকলের অতিথিদের উত্তরীয় পরিয়ে, সবুজ চারা গাছ দিয়ে সম্বর্ধনা জানানো হয়।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts