spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
29.2 ° C
29.2 °
29.2 °
89 %
2.1kmh
100 %
Sun
29 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeদুর্গাপুররোগীদের দ্রুত সুস্থতা কামনায় ফলমূল বিতরণ কর্মসূচি

রোগীদের দ্রুত সুস্থতা কামনায় ফলমূল বিতরণ কর্মসূচি

-

মঙ্গলবার দুর্গাপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে এক মানবিক উদ্যোগে গ্রহণ করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়।  এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঞ্চের পক্ষে সৌমেন রাউত মোহন পাশওয়ান সহ অন্যান্য কে সদস্যরা এবং স্বেচ্ছাসেবীরা তারা হাসপাতালে শিশু মহিলা এবং সাধারণ ওয়ার্ডে ঘুরে ঘুরে রোগীদের হাতে ফলমূল তুলে দেন রোগীদের মুখে হাসি ফোটাতে এবং তাদের মানসিক শক্তি বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের মুখপাত্র সৌমেন রাউত। তিনি বলেন রোগীদের সুস্থতা কামনা করে তারা এই ছোট্ট প্রচেষ্টা করেছে। ভবিষ্যতেও তারা এ ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চায়।

এদিন দুর্গাপুর মহাকুমা হাসপাতালের প্রায় সাড়ে ৩০০ জন রোগীকে ফল বিতরণ করা হয়। দুর্গাপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে নেওয়া এই ধরনের উদ্যোগ হাসপাতালে রোগী ও তাদের পরিজনদের মধ্যে একটা ইতিবাচক মনোভাব গড়ে তোলে, পাশাপাশি সমাজের প্রতি সংবেদনশীল মনোভাব গড়ে ওঠে বলে মনে করছেন স্থানীয়রা।

সমরেন্দ্র দাস

Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts