spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
28 ° C
28 °
28 °
79 %
3.1kmh
98 %
Sun
27 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeদুর্গাপুরদুর্গাপুরে লজের রুম থেকে পচা গলা দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়

দুর্গাপুরে লজের রুম থেকে পচা গলা দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়

-

দুর্গাপুর স্টেশন সংলগ্ন একটি বেসরকারি লজের একটু রুম থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। সূত্র অনুযায়ী জানা যায় দুর্গাপুর স্টেশন সংলগ্ন শুভ লজে ২৬ নম্বর রুমটি ২৭শে মে থেকে ভাড়া নিয়েছিলেন মিনবাহাদুর নগর নামে ৩৭ বছরের এক ব্যক্তি। মঙ্গলবার দুপুর নাগাদ লজের এক কর্মী ২৬ নং রুম থেকে পচা গন্ধ পান, সন্দেহ হওয়ায় লজের ম্যানেজারকে তিনি জানান।

এরপর ম্যানেজার এবং অন্যান্য কর্মীরা গিয়ে রুমের দরজা অনেকবার ধাক্কাধাক্কি করলেও সেখান থেকে মিনবাহাদুরের কোন সাড়া পাওয়া যায়নি তখন লজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এই ঘটনা প্রসঙ্গে লজের এক কর্মচারী জানান, তিনি ওই রুম থেকে দুর্গন্ধ পেয়ে  ম্যানেজারকে জানান, এরপরে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়  কোক ওভেন থানার পুলিশ। পুলিশ এসে পুলিশ এসে দরজা ভেঙে দেখেন অন্ধকার ঘর, ফ্যান চলছিল মৃতদেহটি খাটের তলায় পড়ে রয়েছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা জানার জন্য পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনা তদন্ত নেমেছে পুলিশ।

নিজস্ব প্রতিনিধি, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts