spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
33.2 ° C
33.2 °
33.2 °
66 %
2.1kmh
97 %
Sun
32 °
Mon
35 °
Tue
36 °
Wed
32 °
Thu
31 °
Homeখেলাশুরু হয়ে গেল "এম এম পি এল ফ্যামিলি কাপ" ২০২৫ সিজন 1

শুরু হয়ে গেল “এম এম পি এল ফ্যামিলি কাপ” ২০২৫ সিজন 1

-

দুর্গাপুরে ১৭ নম্বর ওয়ার্ডে দেশবন্ধু নগর ময়দানে শুরু হয়ে গেল “এম এম পি এল ফ্যামিলি  কাপ” ২০২৫, সিজন 1 ; ক্রিকেট টুর্নামেন্ট।  ১৭ নম্বর ওয়ার্ড পরিবারের পরিচালনায় এই টুর্নামেন্টটি লীগ পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টে দুর্গাপুরের আটটি দল অংশগ্রহণ করেছে। এ টুর্নামেন্টে প্রতিদিন চারটি করে খেলা অনুষ্ঠিত হয়। দলগুলি যথাক্রমে বজরঙ্গি ফ্রেন্ডস, মহাকাল ফ্রেন্ডস, কীর্তি ইলেভেন, আমরাই ইলেভেন, সুপার সেভেন, এডিজি বুমার এবং ঈগল আই । এই টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সদস্য নীতিশ কুমার সাউ জানায় মূলত যুব সমাজকে মাঠ মুখী করার উদ্দেশ্যেই ১৭ নম্বর ওয়ার্ডের পরিচালনায় এই টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে।

আইপিএলের কাছে ধাঁচে অপশনের মাধ্যমে ১০৪ টি ক্রিকেটার নিলাম প্রক্রিয়ায় প্রতিটি দলের জন্য ১৪ টি করে খেলোয়ারকে বাছাই করা হয়। এই টুর্নামেন্টে র চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে আগামী  ১৪ই জুন। টুর্নামেন্টের উইনার্স দলের জন্য থাকছে ২০ হাজার টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি এবং রানার্স দলের জন্য থাকছে ১৫ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি। 

প্রতিটি দলকে তিনটি করে ম্যাচ  খেলতে হবে। এর মধ্যে যারা দুটি করে  ম্যাচে জয়ী হবে তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে। এছাড়াও চূড়ান্ত পর্যায়ে খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, বেস্ট উইকেট কিপার, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান ও বেস্ট ফিল্ডার সহ আরো বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিন টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ দেখতে মাঠে ভিড় জমাচ্ছেন ক্রীড়া প্রেমী ক্রিকেট উৎসাহী দর্শক সাধারণ।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts