spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
33.2 ° C
33.2 °
33.2 °
66 %
2.1kmh
97 %
Sun
32 °
Mon
35 °
Tue
36 °
Wed
32 °
Thu
31 °
Homeখেলাএক রাত্রি ব্যাপি ইন্টার দুর্গাপুর ক্যারাম চ্যাম্পিয়নশিপ

এক রাত্রি ব্যাপি ইন্টার দুর্গাপুর ক্যারাম চ্যাম্পিয়নশিপ

-

শনিবার দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডে কুরুড়িয়া ডাঙ্গার গণেশ গণেশ স্মৃতি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয় এক রাত্রি ব্যাপি ইন্টার দুর্গাপুর ক্যারাম চ্যাম্পিয়নশিপ ২০২৫ । এই ক্যারম টুর্নামেন্টকে ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। এই টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সদস্য চন্দন কর্মকার জানান, দুর্গাপুর মহকুমার ক্যারাম খেলোয়াড়দের নিয়ে এ টুর্নামেন্টটি করা হয়েছে।

এই টুর্নামেন্টে মোট ৩২ টি দল,  নির্দিষ্ট চারটি বোর্ডে খেলার জন্য অংশগ্রহণ করে। প্রতিটি দল চারটি করে বোর্ড খেলার পর বিজয়ী হয়ে দুটি দল চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতায় উইনার্স দলের জন্য থাকছে ১৩ হাজার টাকা নগদ ও ট্রফি এবং রানার্স দলের জন্য থাকছে ৯ হাজার টাকা নগদ ও ট্রফি। এছাড়াও দুটি সেমিফাইনালিস্ট দলের জন্য থাকছে দেড় হাজার টাকা করে আর্থিক পুরস্কার এবং চারটি কোয়ার্টার ফাইনালে ফাইনালিস্ট দলের জন্য থাকছে ৮০০ টাকা করে আর্থিক পুরস্কার। প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ থেকে খেলোয়াড়দের স্বস্তি দিতে নৈশালোকে এই  টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ইন্টার দুর্গাপুর ক্যারাম চ্যাম্পিয়নশিপ দেখতে এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার উৎসাহী দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতন। সকল দর্শক প্রতিযোগিতার প্রতিটি খেলা আনন্দের সঙ্গে উপভোগ করেন।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts