spot_img
Thursday, July 23, 2026
Durgapur
overcast clouds
27 ° C
27 °
27 °
80 %
3kmh
100 %
Thu
32 °
Fri
33 °
Sat
34 °
Sun
36 °
Mon
35 °
HomeফুটবলDSSA 'র পরিচালনায় প্রথম ডিভিশন লিগ ফুটবল

DSSA ‘র পরিচালনায় প্রথম ডিভিশন লিগ ফুটবল

-

দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম ডিভিশন ফুটবল লিগে অ-আ-ক-খ কালচারাল ক্লাবের মাঠে শুক্রবার অর্থাৎ ৪ঠা জুলাই পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে উদয় সংঘ এবং দুর্গাপুর কিশলয় ক্লাব। এই খেলায় দু দলের ফুটবলারদের মধ্যে বল দখলের লড়াইয়ে সেরকম স্কিল বা আত্মবিশ্বাস কোনটাই চোখে পড়ার মত ছিল না। মূল পর্বের খেলায় উদয় সংঘের পক্ষে সুকান্ত মূর্মু এবং দুর্গাপুর কিশলয় ক্লাবের পক্ষে সুমিত তাঁতি একটি করে গোল করে। খেলার শেষ বাঁশি বাজায় উদয় সংঘ এবং দুর্গাপুর কিশলয় ক্লাব উভয়েই একটি করে পয়েন্ট ঘরে তুলে নিয়ে মাঠ ছাড়ে। পাঁচই জুলাই প্রথম ডিভিশন লীগের খেলায় গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের মাঠে মুখোমুখি হবে দুর্গাপুর হিরোজ এবং দুর্গাপুর ইয়ং মেন অ্যাথলেটিক ক্লাব।

সমরেন্দ্র দাস, LCW India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts