spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
29.2 ° C
29.2 °
29.2 °
89 %
2.1kmh
100 %
Sun
29 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeদুর্গাপুরবেসরকারি কারখানায় গলিতে লোহা পড়ে মৃত ১ জখম ৭ জন শ্রমিক

বেসরকারি কারখানায় গলিতে লোহা পড়ে মৃত ১ জখম ৭ জন শ্রমিক

-

গলিত লোহা পড়ে ঝলসে মৃত্যু এক শ্রমিকের, আশঙ্কাজনক আরো সাত শ্রমিক। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার কমলপুর সংলগ্ন বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার ফলে পৌঁছে মৃত শ্রমিককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

মৃত ঠিকা শ্রমিকের নাম নবীন কুমার (২৭)। বিহারের নওয়াদা জেলার বাসিন্দা। সঠিক ক্ষতিপূরণের ব্যবস্থা আশ্বাস তৃণমূল শ্রমিক গ্রহণের আশ্বাস। জানা গেছে, মঙ্গলবার নাইট শিফটে অন্যান্য শ্রমিকদের সাথে ওই স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করছিলেন নবীন কুমার। সুনীল সিং নামে এক  শ্রমিক জানান রাতে গরম স্ল্যাগ ভর্তি ল্যাডেল থেকে গলিতে লোহা ছিটকে ঝলসে যায় নবীন কুমার। গুরুতর জখম হয় আরো ৭ শ্রমিক।

জখম ৭ জনকে ভর্তি করা হয় বিধাননগরের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। আর মৃত শ্রমিকের দেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মৃত শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল শ্রমিক সংগঠনের দুর্গাপুরের কোর কমিটির। কোর কমিটির সদস্য বান্টি সিং বলেন,”একটি দুর্ঘটনা ঘটেছে খবর পেয়েছি। এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন শ্রমিক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। মৃত শ্রমিকের পরিবার যাতে সঠিক ক্ষতিপূরণ পায় এবং পরিবারের একজন চাকরি পায় সেই ব্যবস্থা করব”। তিনি আরো বলেন ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তার দাবি করা হবে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts