spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
33.2 ° C
33.2 °
33.2 °
66 %
2.1kmh
97 %
Sun
32 °
Mon
35 °
Tue
36 °
Wed
32 °
Thu
31 °
Homeফুটবল২-০ গোলে জয়ী হয়ে ফাইনালে প্রবেশ করল রেহান ফুটবল একাডেমি

২-০ গোলে জয়ী হয়ে ফাইনালে প্রবেশ করল রেহান ফুটবল একাডেমি

-

দূর্গাপুর ক্লাব স্যানটোসের পরিচালনায় ষষ্ঠ বর্ষের “রেড উইন্টার কাপ” নক আউট ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে ইন্দ্রজিৎ অ্যাকাডেমি এবং রেহান ফুটবল একাডেমি। দু দলেই ছিল একাধিক বিদেশী খেলোয়াড় । প্রথম থেকেই দুদলের মধ্যে গোল করার লক্ষ্যে লড়াই অব্যাহত ছিল। দুটি দলের মধ্যে চলতে থাকে একটা হাড্ডাহাড্ডি লড়াই।

গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা, ফুটবলাররা। এরপর মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকে রেহান ফুটবল একাডেমি। ফলস্বরূপ দ্বিতীয়ার্ধের খেলায় পরপর ২ টি গোল হজম করতে হয় ইন্দ্রজিৎ একাডেমিকে। দ্বিতীয়ার্ধের শেষে খেলার ফলাফল দাঁড়ায় ২-০ । খেলার শেষ বাঁশি বাজায় রেহান ফুটবল একাডেমি ২-০ গোলে জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এই ম্যাচে ম্যান অফ ম্যাচ হয় রেহান ফুটবল একাডেমির আক্রমণ ভাগের বিদেশী খেলোয়াড় স্টিফেন। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন হাজার হাজার ফুটবল উৎসাহী দর্শক। তাঁরা আজকের এই রুদ্ধশ্বাস সেমিফাইনাল ম্যাচটি খুবই আনন্দের সঙ্গে উপভোগ করেন।

আগামী ১লা জানুয়ারি, ২০২৬ নববর্ষের প্রথম দিনে অনুষ্ঠিত হবে “রেড উইন্টার কাপ” টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বীতা করবে রেহান ফুটবল একাডেমি ও উজ্জ্বল একাদশ।

সমরেন্দ্র দাস, LCW India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts