spot_img
Thursday, July 23, 2026
Durgapur
overcast clouds
27 ° C
27 °
27 °
80 %
3kmh
100 %
Thu
32 °
Fri
33 °
Sat
34 °
Sun
36 °
Mon
35 °
Homeদুর্গাপুরদুর্গাপুরে শুরু হল পঞ্চম আন্তর্জাতিক বাণিজ্যি মেলা

দুর্গাপুরে শুরু হল পঞ্চম আন্তর্জাতিক বাণিজ্যি মেলা

-

দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে ৮ই জানুয়ারি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হল পঞ্চম “ইন্ডিয়ান গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার” ২০২৬। জমজমাট আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আন্তর্জাতিক মানের এই বাণিজ্য মেলার উদ্বোধন ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে গোটা ময়দান চত্বর। এদিন সন্ধ্যায় মূল প্রবেশদ্বারের ফিতে কেটে ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রতি মজুমদার। একইসঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান চন্দন দত্ত, সিসি মার্কেটিং এন্ড সার্ভিসেস এর সিইও চন্দন চ্যাটার্জী, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্ব। উদ্বোধনী মঞ্চ থেকে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,”এই ধরনের আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু ব্যবসা-বাণিজ্যের প্রসারই নয়, স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

অন্যদিকে প্রধান উদ্যোক্তা সি সিজি মার্কেটিং এন্ড সার্ভিসেসের সিইও চন্দন চ্যাটার্জী এই মেলাটি কে সাফল্যমন্ডিত করে তোলার জন্য দুর্গাপুর বাসীর কাছে আহ্বান জানিয়েছেন।

এবছর এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের মোট ১৫ টি রাজ্যের পাশাপাশি বিদেশের থাইল্যান্ড মালয়েশিয়া তুর্কি আফগানিস্তান ও দুবাই এই পাঁচটি দেশ অংশগ্রহণ করেছে। মেলায় প্রায় ১৫০ টি স্টল ও ৫০ হাজারের বেশি বৈচিত্র্যময় সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দেশ-বিদেশের ব্যবসায়ীরা। হস্তশিল্প, হ্যান্ডলুম গৃহসজ্জা সামগ্রী, ফ্যাশন, খাদ্য পণ্য থেকে শুরু করে আধুনিক জীবনযাত্রা নানান উপকরণে ভরে উঠেছে গোটা মেলা প্রাঙ্গণ।

আগামী ১৯শে জানুয়ারি পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে মেলার সমস্ত দোকান। আয়োজকদের আশা দুর্গাপুর বাসিসহ আশেপাশের জেলার মানুষ এই মেলায় ভিড় জমিয়ে দেশ-বিদেশের পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বাণিজ্যিক ও সংস্কৃতিক বিনিময়ের এক অনন্য অভিজ্ঞতা লাভ করবেন।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts