spot_img
Saturday, September 19, 2026
Durgapur
scattered clouds
28.2 ° C
28.2 °
28.2 °
89 %
1kmh
41 %
Sat
29 °
Sun
30 °
Mon
34 °
Tue
35 °
Wed
32 °
Homeখেলাদুর্গাপুর স্পোর্টস কার্নিভালের মহিলা ফুটবল প্রতিযোগিতা

দুর্গাপুর স্পোর্টস কার্নিভালের মহিলা ফুটবল প্রতিযোগিতা

-

দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পরিচালনায় এবং দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা ও দুর্গাপুর এরিয়ান ক্লাবের সহযোগিতায় তিন দিন ব্যাপী দুর্গাপুর এরিয়ান ক্লাবের মাঠে অনুষ্ঠিত হচ্ছে ৬ দলীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা সম্পর্কে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে কি জানালেন শুনে নেব..

দ্বিতীয় বর্ষের স্পোর্টস কার্নিভালের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলা ফুটবল দলগুলি যথাক্রমে – দুর্গাপুর এক্স ফুটবলারস অ্যাসোসিয়েশন, দুর্গাপুর এরিয়ান ক্লাব,সুকান্ত পাঠচক্র, ক্লাব ঐক্যতান, ইষ্ট বেঙ্গল ফ্যানস ক্লাব ও উখড়া পূজারী ফুটবল কোচিং ক্যাম্প। বুধবার দুপুরে এরিয়ান ক্লাবের মাঠে কোয়ার্টার ফাইনালের দুটি খেলা অনুষ্ঠিত হয়। কোয়ার্টার ফাইনালের খেলায় প্রথমে দুর্গাপুর এরিয়ান ক্লাব ও দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন এবং দ্বিতীয় খেলায় ক্লাব ঐক্যতান ও সুকান্ত পাঠচক্র। প্রথম খেলায় এরিয়ান ক্লাব ৩-০ গোল দুর্গাপুর এক্স ফুটবলারস্ আসোসিয়েশনকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় সুকান্ত পাঠচক্র ৩-০ গোলে ক্লাব ঐক্যতানকে পরাজিত করে। দুর্গাপুর এরিয়ান ক্লাব ও সুকান্ত পাঠচক্র সেমিফাইনালে খেলার টিকিট নিশ্চিত করেছে।

আগামী কাল অর্থাৎ ২৯ শে জানুয়ারি দুটি সেমিফাইনাল পরস্পর মুখোমুখি হবে ইষ্ট বেঙ্গল ফ্যানস ক্লাব বনাম সুকান্ত পাঠচক্র এবং দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে উখড়া পূজারী ফুটবল কোচিং ক্যাম্প ও এরিয়ান ক্লাব। আগামী ৩০ শে জানুয়ারি এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা দূর্গাপুর এরিয়ান ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে ঠিক দুপুর দুটোয়।

সমরেন্দ্র দাস, দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts