ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু হওয়া চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা আজ একাংশের পরীক্ষার্থীদের জন্য শেষ হলো দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের ছিল শহরের মোট পাঁচটি স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্র পরীক্ষা শেষ হতেই কেন্দ্র চত্বরে দেখা যায় আনন্দ ও স্বস্তির আবহ। দীর্ঘদিনের প্রস্তুতি, টানা পড়াশোনা এবং মানসিক চাপের পর অবশেষে পরীক্ষা শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায় পরীক্ষার্থীদের।

পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরিয়ে একে অপরকে আবির মাখিয়ে আনন্দ উদযাপনে মেতে ওঠে তারা। হাসি, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। অনেক পরীক্ষার্থীর কথায়, “পরীক্ষা ভালো হয়েছে এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে।” কেউ কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলে এই বিশেষ মুহূর্তের স্মরণীয় করে রাখার চেষ্টা করে।

অভিভাবকদের মুখেও ছিল স্বস্তির হাসি। তাঁদের মতে, সন্তানের দীর্ঘ পরিশ্রমের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজ শেষ হলো। পরীক্ষা শেষে এই আনন্দঘন পরিবেশ যেন পরীক্ষার্থীদের স্কুল জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে রইল।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

