spot_img
Wednesday, April 1, 2026
Durgapur
haze
26.2 ° C
26.2 °
26.2 °
69 %
3.6kmh
0 %
Wed
40 °
Thu
42 °
Fri
43 °
Sat
42 °
Sun
41 °
Homeদুর্গাপুরবাইক - স্কুটি দুর্ঘটনায় মারাত্মক যখম দুই আরোহী

বাইক – স্কুটি দুর্ঘটনায় মারাত্মক যখম দুই আরোহী

-

বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের চন্ডিদাস সংলগ্ন এইচএসসিএল মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক বাইক ও স্কুটারের সংঘর্ষ। ব্যস্ত রাস্তায় হঠাৎ ব্রেকের তীব্র শব্দে চমকে ওঠেন পথচারীরা। মুহূর্তের মধ্যেই দুই আরোহী ছিটকে পড়েন রাস্তায়। চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক – কেউ থমকে দাঁড়ালেন কেউ আবার ঘটনাটিকে মোবাইল বন্দী করতে ব্যস্ত হয়ে পড়েন। ঠিক সেই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন সমাজসেবী পারিজাত গাঙ্গুলী।

পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি এক মুহূর্ত দেরি না করে আহতদের সাহায্যে এগিয়ে যান। রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকা দুর্গাপুরের সেপকো এলাকার দুই বাসিন্দাকে তিনি নিজ উদ্যোগে উদ্ধার করেন। আহতদের মধ্যে একজনকে দ্রুত নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং অন্যজনকে পাঠানো হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। গুরুতর যখম স্কুলপড়ুয়া রুদ্রনীল চ্যাটার্জীকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিজাত নিজে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং চিকিৎসার সমস্ত প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এই ঘটনায় এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যখন অনেকেই কেবল দর্শক হয়ে দাঁড়িয়ে থাকেন, তখন পারিজাত গাঙ্গুলীর দ্রুত সিদ্ধান্ত, সাহস ও সহমর্মিতা হয়ে উঠেছে দুটি জীবনের ভরসা।

দুর্গাপুর আজ গর্বিত এমন এক মানবিক মুখ নিয়ে – সমাজসেবী পারিজাত গাঙ্গুলি যিনি প্রমাণ করলেন বিপদের মুহূর্তে এগিয়ে আশায় সত্যি কারের মানবতার পরিচয়।।

ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts