spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
29.2 ° C
29.2 °
29.2 °
89 %
2.1kmh
100 %
Sun
29 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeরাজনীতিপাণ্ডবেশ্বর এ উন্নয়নের জোয়ার ২টি গুরুত্বপূর্ণ রাস্তার সূচনা করেন বিধায়ক

পাণ্ডবেশ্বর এ উন্নয়নের জোয়ার ২টি গুরুত্বপূর্ণ রাস্তার সূচনা করেন বিধায়ক

-

পাণ্ডবেশ্বরে উন্নয়নের জোয়ার! ৫ কোটিরও বেশি টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক

পাণ্ডবেশ্বর: এলাকার যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে আরও এক ধাপ এগোল পাণ্ডবেশ্বর বিধানসভা। আজ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার ও নির্মাণের শুভ সূচনা করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মোট ৫ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে এই দুটি প্রকল্পের কাজ সম্পন্ন হবে। এদিন বিধায়ক দুটি পৃথক প্রকল্পের উদ্বোধন করেন।

 মাধাইগঞ্জ  থেকে নাচন মোড় দীর্ঘদিনের দাবি মেনে মাধাইগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নাচন মোড় বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ টাকা। এই রাস্তাটি সংস্কার হলে বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং যান চলাচল মসৃণ হবে।

 ইছাপুর বাঙুরী, আমলৌকা রাস্তা: অন্যদিকে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জোর দিয়ে ইছাপুর অঞ্চলের বাঙুরী – আমলৌকা রাস্তার কাজেরও সূচনা করা হয়। এই রাস্তাটির জন্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লক্ষ টাকা। এই গুরুত্বপূর্ণ কাজের সূচনা করে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, “মানুষের সুবিধার্থেই এই উন্নয়ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা পাণ্ডবেশ্বরকে ঢেলে সাজানোর কাজ করছি। এই রাস্তা দুটি তৈরি হলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।” স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় তাঁরা বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন। স্বভাবতই খুশির আবহ তৈরি হয়েছে গোটা এলাকাজুড়ে।

ব্যুরো রিপোর্ট, Lcw India পাণ্ডবেশ্বর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts