spot_img
Thursday, July 23, 2026
Durgapur
overcast clouds
29.7 ° C
29.7 °
29.7 °
67 %
4.5kmh
100 %
Thu
32 °
Fri
33 °
Sat
34 °
Sun
36 °
Mon
35 °
Homeদুর্গাপুরশিবাজী মহারাজের ৩৯৫ তম জন্ম জয়ন্তী উদযাপন

শিবাজী মহারাজের ৩৯৫ তম জন্ম জয়ন্তী উদযাপন

-

দুর্গাপুরের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হল “জয় শিবাজী মহারাজ” ধ্বনি। বিরক্ত আত্মমর্যাদা ও দেশপ্রেমের প্রতীক ছত্রপতি শিবাজী মহারাজের ৩৯৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনন্য বাইক র‍্যালির আয়োজন করল বিজেপি রাজ্য যুব মোর্চা। নেতৃত্ব ছিলেন রাজ্য বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলী। তার সঙ্গে এই উদ্যোগে সক্রিয় ভূমিকা নেন সোনু, নিখিল, লাকি, সুরজ ও গুজ্জার।

বৃহস্পতিবার বিকেলে চিত্রালয় ম্যান অবয়দান থেকে শুরু হয় এই বর্ণাঢ্য র‍্যালি। প্রায় ২৫০ টি বাইকের দীর্ঘ শোভাযাত্রা চিত্রালয় মেরা ময়দান থেকে শুরু হয়ে বি-জোন ও বেনাচিতি বাজার প্রদক্ষিণ করে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুর রেলওয়ে স্টেশন চত্বরে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রা জুড়ে ছিল দেশাত্মবোধক স্লোগান, পতাকা ও যুব সমাজের উচ্ছ্বাস। শিবাজী মহারাজের প্রতিকৃতির সামনে ধুপ ধুনো জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় । সেই মুহূর্তে উপস্থিত প্রত্যেকে চোখে মুখে ছিল গর্ব ও অনুপ্রেরণা ছাপ।
বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলী বলেন, শিবাজী মহারাজ কেবল একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব নন। তিনি আত্মমর্যাদা, সাহস ও আদর্শের প্রতীক। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে আজকের যুব সমাজকে ঐক্যবদ্ধ অনুপ্রাণিত হওয়া প্রয়োজন। ভারতবর্ষে সনাতনী হিন্দুত্বের আদর্শ বজায় রাখতে যুবকদের সক্রিয় ভূমিকা নেওয়া উচিত”।

শিবাজী মুখার্জীর জীবন আমাদের শেখায় — প্রতিকূল পরিস্থিতিতেও সংকল্প ও সাহস নিয়ে এগিয়ে গেলে সাফল্য আসবেই। তিনি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম,স্বধর্ম রক্ষা এবং ন্যায় ভিত্তিক শাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজকের যুব সমাজ যদি তার শৌর্য, নেতৃত্বগুণ ও দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে, তবে সমাজ ও দেশ আরও শক্তিশালী হবে। দুর্গাপুরে শিবাজী জন্ম জয়ন্তী উপলক্ষে এই বাইক র‍্যালি শুধু একটি অনুষ্ঠানিক উদযাপন নয়, এটি ছিল যুব সমাজের শক্তি, ঐক্য ও আদর্শের প্রকাশ। শিবাজী মহারাজের চেতনা বুকে ধারণ করে নতুন প্রজন্ম এগিয়ে যাবে — এই প্রত্যয়েই মুখরিত হয়ে ওঠে সমগ্র শহর।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts