spot_img
Sunday, June 7, 2026
Durgapur
overcast clouds
28.4 ° C
28.4 °
28.4 °
84 %
1.9kmh
91 %
Mon
43 °
Tue
43 °
Wed
45 °
Thu
43 °
Fri
35 °
Homeদুর্গাপুরট্রাঙ্ক রোডে ফ্লাওয়ার ডেকোরেশনের গোডাউনে অগ্নিকাণ্ড

ট্রাঙ্ক রোডে ফ্লাওয়ার ডেকোরেশনের গোডাউনে অগ্নিকাণ্ড

-

শুক্রবার দুর্গাপুরের ট্রাঙ্ক এলাকায় অনুষ্ঠান বাড়ির ফ্লাওয়ার ডেকোরেশন সামগ্রীর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক অনুমান ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। স্থানীয় সূত্রে জানা গেছে গোডাউনের পেছনে জমে থাকা কাগজ, প্লাস্টিক ও অন্যান্য দাহ্য আবর্জনায় আগুন লাগার পর তা দ্রুত ভিতরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের ভেতরে থাকা কাপড় লাইটিং এর তার বাঁশের কাঠামো ও অন্যান্য সাজসজ্জার সামগ্রীতে ছড়িয়ে যায়। দাহ্য সামগ্রী বেশি থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনে দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দ্বারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

গোডাউনের মালিক চিরঞ্জিত শিকদার জানান, “আগুনের প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী পুরো নষ্ট হয়ে গিয়েছে। আসন্ন অনুষ্ঠানের মরশুমের আগে এই ক্ষতি ব্যবসার ক্ষেত্রে বড় ধাক্কা”।

দমকলের এক আধিকারিক তদন্তের ভিত্তিতে জানান, “অসাবধানতাবশত আবর্জনায় আগুন লাগা থেকে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে”।  তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts