spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
29.2 ° C
29.2 °
29.2 °
89 %
2.1kmh
100 %
Sun
29 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeদুর্গাপুরবোর্ড ও প্রবেশিকা কোচিং উদ্যোগ একসঙ্গে শেখাবে "আকাশ"

বোর্ড ও প্রবেশিকা কোচিং উদ্যোগ একসঙ্গে শেখাবে “আকাশ”

-

দুর্গাপুরে পশ্চিমবঙ্গ বোর্ডের পড়ুয়াদের উচ্চ শিক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের লক্ষ্যে একটি বেসরকারি কোচিং সেন্টার “আকাশ” বিশেষ প্রস্তুতিমূলক কোর্স চালু করেছে। মূলত NEET এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনকে কেন্দ্র করে এই কর্মসূচির রূপরেখা তৈরি হয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। চিকিৎসা ও ইঞ্জিনিয়ারিং শিক্ষায় প্রবেশের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরের তীব্র প্রতিযোগিতার কথা মাথায় রেখে বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদের উপযোগী বিশেষ পাঠক্রম সাজানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয় ভিত্তিক পাঠদান করা হবে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছেন বোর্ড পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে একসঙ্গে সমন্বয় করাই তাদের মূল লক্ষ্য। নিয়মিত মডেল টেস্ট, অল ইন্ডিয়া প্যাটার্নে মক পরীক্ষা এবং ফলাফল বিশ্লেষণের মাধ্যমে পড়ুয়াদের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করে আলাদা কাউন্সিলিংয়ের ব্যবস্থাও থাকবে।

দুর্গাপুরে প্রথমবার ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে এই ধরনের পড়াশোনা শুরু করল “আকাশ”। যেখানে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি একইভাবে এগিয়ে চলবে এখানকার পঠন পাঠন। বাংলা ভাষায় পঠন-পাঠনের পাশাপাশি ইংরেজিতেও সাবলীল হবে পড়ুয়ারা।  ইতিমধ্যে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে অভিভাবক মহলেও এই উদ্যোগ ঘিরে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts