spot_img
Sunday, June 7, 2026
Durgapur
overcast clouds
28.4 ° C
28.4 °
28.4 °
84 %
1.9kmh
91 %
Mon
43 °
Tue
43 °
Wed
45 °
Thu
43 °
Fri
35 °
Homeদুর্গাপুরADDA 'র জোড়া প্রকল্পে- দুর্গাপুরের উন্নয়নের নতুন ছোঁয়া

ADDA ‘র জোড়া প্রকল্পে- দুর্গাপুরের উন্নয়নের নতুন ছোঁয়া

-

শনিবার সন্ধ্যায় দুর্গাপুরে রাজ্য সরকারের জোড়া উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে শহর পেল নতুন সাজ। ডিভিসি মোড় এলাকায় উদ্বোধন হলো আসানসোল দুর্গাপুর – উন্নয়ন পর্ষদ কর্তৃক নির্মিত “এঞ্জেল ফাউন্টেন”, যা শহরের সৌন্দর্যায়নের এক অভিনব সংযোজন। পাশাপাশি সিটি সেন্টারের দীর্ঘদিন অবহেলিত ডিয়ার পার্ক নব রূপে আত্মপ্রকাশ করল “শিশু সাথী” নামে।

এঞ্জেল ফাউন্টেন এর উদ্বোধন করেন রাজ্যের গ্রাম পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং  পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। মন্ত্রী জানান, শহরের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি নান্দনিক পরিবেশ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।

অন্যদিকে নবসজ্জিত শিশুসাথী পার্কের উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তিবর্ধন আজাদ ঝাঁ সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। আধুনিক দোলনা, স্লাইড, সি-সো, আকর্ষণীয় ফোয়ারা, উন্নত আলোকসজ্জা, পরিচ্ছন্ন সবুজ পরিবেশে সাজানো হয়েছে পার্কটি।

উদ্বোধনী অনুষ্ঠানের মন্ত্রী বলেন, শিশুদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের জন্য নিরাপদ খেলার পরিসর অত্যন্ত জরুরি।  আড্ডার চেয়ারম্যান কবি দত্ত জানান দুর্গাপুর কে আরো বাসযোগ্য আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে এই ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। কোথায় শুধু শিশুরাই নয় শহরের প্রবীণ নাগরিকরাও প্রাতঃ ভ্রমণের সুযোগ পাবেন। স্থানীয় বাসিন্দাদের মুখেও সন্তোষের হাসি। তাদের মতে শিশুসাথী শুধু একটি পার্ক নয়, এই শহরের নতুন আনন্দের ঠিকানা।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts