spot_img
Monday, September 7, 2026
Durgapur
overcast clouds
28.2 ° C
28.2 °
28.2 °
89 %
1.5kmh
99 %
Mon
29 °
Tue
35 °
Wed
34 °
Thu
33 °
Fri
33 °
Homeদুর্গাপুরমহকুমা হাসপাতালে মা ক্যান্টিনে নতুন শেডের উদ্বোধন করলেন মন্ত্রী

মহকুমা হাসপাতালে মা ক্যান্টিনে নতুন শেডের উদ্বোধন করলেন মন্ত্রী

-

দুর্গাপুর মহকুমা হাসপাতালের “মা ক্যান্টিন” এর নতুন শেড তৈরি করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। শুক্রবার দুপুরে সেই সেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা মহকুমা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সুমন বিশ্বাস, হাসপাতাল সুপার ধীমান মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিত্ব।

উল্লেখ্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রতিদিন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম সহ একাধিক জেলার বহু রোগী এবং তাদের পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য আসেন। তাঁদের কথা মাথায় রেখে আগেই শুরু হয়েছিল পাঁচ টাকার “মা ক্যান্টিন” এবার সেই মা ক্যান্টিনের সুবিধা আরো বাড়াতে নতুন শেড তৈরি করা হয়েছে।

এই ধরনের একটি শুভ উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রি প্রদীপ মজুমদার বলেন, “রাজ্য সরকারের মূল লক্ষ্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দৈনন্দিন সমস্যার সমাধান করা”। হাসপাতালের মত গুরুত্বপূর্ণ জায়গায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ চিকিৎসা করাতে আসেন, তাঁদের সুবিধায় খাবার নিশ্চিত করতে “মা ক্যান্টিন” চালু হয়েছিল। এখন নতুন শেড তৈরি হওয়ায় রোগী ও তাদের পরিজনেরা আরও স্বাচ্ছন্দ পাবেন।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts