spot_img
Thursday, July 23, 2026
Durgapur
overcast clouds
29.6 ° C
29.6 °
29.6 °
67 %
5.6kmh
100 %
Thu
32 °
Fri
33 °
Sat
36 °
Sun
36 °
Mon
35 °
Homeসর্বশেষখোলা মুখ খনির কারণে এলাকায় বাড়ছে দূষণ প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ

খোলা মুখ খনির কারণে এলাকায় বাড়ছে দূষণ প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ

-

খোলা মুখ খনির কারণে এলাকায় বাড়ছে দূষণ, প্রতিশ্রুতি মতো দাবি মেটায়নি কর্তৃপক্ষ, প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ। ইসিএল-এর অন্ডাল থানার অন্তর্গত সিদুলী খোলা মুখ খনির কাজ শনিবার গ্রামবাসীরা বন্ধ করে দেন। স্থানীয়দের দাবি পূরণ করেনি ইসিএল কর্তৃপক্ষ বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। পাশাপাশি সিদুলী হাটের কাছে বালি ব্যাঙ্কারের সামনে সিএল জামবাদ ওসিপির মাটি ফেলার বিরুদ্ধেও বিক্ষোভ দেখান তাঁরা।

এদিন বিক্ষোভকারীরা জানান , চলতি মাসের শুক্রবার শুক্রবার সিদুলী এলাকায় জনবসতি এলাকায় ফাটল দেখা দেওয়ার আতঙ্ক ছড়ায়।ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছিলেন। গ্রামবাসীদের দাবি, সিদুলী এলাকায় বিপুল পরিমাণ মাটি ফেলার কারণে জমিতে ধস ও ফাটল দেখা দিচ্ছে।

সিদুলী ওসিপির আশপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে কয়লা খননের কাজ শুরু হয়ে গেলেও এলাকার মানুষের জন্য কোনও মৌলিক সুবিধা দেওয়া হয়নি বলেও অভিযোগ। পাশাপাশি পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থাও করা হয়নি।

স্থানীয় বাসিন্দা উমেশ যাদব বলেন, খোলা মুখ খনি পাশে মাটির বিশাল স্তূপ জমে রয়েছে। এর ফলে ধুলো উড়ে পরিবেশ দূষিত হচ্ছে এবং এলাকায় বসবাস করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, খনি কর্তৃপক্ষকে এই বিষয়ে একাধিকবার জানানোর পরও শুধুই মিলেছে আশ্বাস। তবে আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনও প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তাই বাধ্য হয়ে গ্রামবাসীদের আন্দোলনের পথে নামতে হয়েছে। গ্রামবাসীরা জানান যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হচ্ছে তারা খোলা মুখ খনের কাজ শুরু করতে দেবেন না। গ্রামবাসীদের বিক্ষোভের কারণে এদিন খনির উৎপাদন ও পরিবহন ব্যাহত হয়।

অনন্ত রুইদাস, Lcw India অন্ডাল

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts