spot_img
Tuesday, September 15, 2026
Durgapur
overcast clouds
26.2 ° C
26.2 °
26.2 °
89 %
1kmh
100 %
Tue
30 °
Wed
31 °
Thu
35 °
Fri
32 °
Sat
32 °
Homeসর্বশেষজেমুয়ায় রহস্যজনক মৃত্যু এক কিশোরের

জেমুয়ায় রহস্যজনক মৃত্যু এক কিশোরের

-

দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রামের এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চলও ছড়িয়েছে এলাকায়। মৃত কিশোরের নাম শেখ রাশিদুল বয়স ১৭। শুক্রবার সকালে এলাকার একটি চাষের জমির মাচা থেকে তার দেহ উদ্ধার হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রশিদুল বাড়ি থেকে বাথরুমে যাওয়ার কথা বলে বেরিয়ে যায়। তারপর থেকে তার আর কোন খবর পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পান।

ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান গলায় ফাঁসির দড়ি টিনের চালায় বাঁধা থাকলেও রশিদুলের পা মাটিতেই ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের মধ্যে একাধিক প্রশ্ন উঠেছে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয় এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

মৃতের দাদা শেখ রিয়াজুল জানান, বুধবার পানাগর এর দিকে এক তরুণীর সঙ্গে যাওয়ার সময় পুলিশ রশিদুলকে আটক করেছিলেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সেদিন রাতে সে এক বন্ধুর বাড়িতে ছিল। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি।

খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে প্রথমে দেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল  কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts