spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeসর্বশেষরানীগঞ্জে বালিঘাটে দুর্ঘটনার জেরে রণক্ষেত্র অবস্থা

রানীগঞ্জে বালিঘাটে দুর্ঘটনার জেরে রণক্ষেত্র অবস্থা

-

রানীগঞ্জে বালিঘাটে দুর্ঘটনার জেরে রণক্ষেত্রের চেহারা! আগুন ধরানো একাধিক গাড়িতে পাশাপাশি চলে ভাঙচুরের ঘটনা!

আসন্ন বিধানসভা নির্বাচন পর্বের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ এলাকায় বড়সড় উত্তেজনার ঘটনা সামনে এসেছে। রানীগঞ্জের একটি বালিঘাটের কাছে বালি বোঝাই একটি গাড়ির ধাক্কায় এক আদিবাসী যুবক গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশ তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে গেছে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কয়েকশো মানুষ বালিঘাটে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। উত্তেজিত জনতা একাধিক গাড়িতে ভাঙচুর চালায় এবং কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে গোটা এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রণক্ষেত্রের চেহারা সমগ্র এলাকা।

ঘটনার খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ এবং নিমচা ফাঁড়ির পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণ কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তিনি বালিঘাটের মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি আহত যুবকের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও চিকিৎসার সমস্ত খরচ বহনের দাবিও তোলেন।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দারাও দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন রয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ব্যুরো রিপোর্ট, Lcw India রানীগঞ্জ

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts