spot_img
Thursday, September 10, 2026
Durgapur
scattered clouds
26.8 ° C
26.8 °
26.8 °
89 %
2.3kmh
39 %
Thu
26 °
Fri
30 °
Sat
32 °
Sun
32 °
Mon
34 °
Homeদুর্গাপুরভয়াবহ অগ্নিকাণ্ড ডিভিসি মোড়ে প্লাস্টিকের গোডাউনে

ভয়াবহ অগ্নিকাণ্ড ডিভিসি মোড়ে প্লাস্টিকের গোডাউনে

-

প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড |

 কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে |

রবিবার বেলা এগারোটা নাগাদ দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন নজরুল পল্লীতে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র এলাকা খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে। একটি ইঞ্জিন আছে এরপর আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আছে।

যদি এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। স্থানীয় বাসিন্দারা বলেন এখানে প্লাস্টিকের বস্তা রাখা ছিল একটি গোডাউনে আর সেখানেই কি কারণে কিভাবে আগুন লেগেছে তা জানা নেই তবে আগুনের ভয়াবহতা ছিল প্রবল, কালো ধোঁয়ায় সমগ্র এলাকা ঢেকে গেছিল।

দমকল আধিকারিক রিপন বড়ুয়া বলেন, “খবর পাওয়া মাত্র আমরা পৌঁছে দেখি এখানে একটি অস্থায়ী ঘরে প্রচুর প্লাস্টিকের বস্তা মজুদ ছিল। সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts