spot_img
Tuesday, September 15, 2026
Durgapur
overcast clouds
26.2 ° C
26.2 °
26.2 °
89 %
1kmh
100 %
Tue
30 °
Wed
31 °
Thu
35 °
Fri
32 °
Sat
32 °
Homeদুর্গাপুরডাস্টবিন সরা ইস্পাত কর্তৃপক্ষ, 'গ্রীন গার্বেজ' কবে? প্রশ্নে বাসিন্দারা

ডাস্টবিন সরা ইস্পাত কর্তৃপক্ষ, ‘গ্রীন গার্বেজ’ কবে? প্রশ্নে বাসিন্দারা

-

“Green Durgapur, Clean Durgapur”– স্লোগান না বাস্তব?

ডাস্টবিন ছড়ানোই প্রশ্নের মুখে দুর্গাপুর ইস্পাত নগরী

Green Durgapur, Clean Durgapur — শহরকে আরও পরিষ্কার ও সবুজ করে তোলার লক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে তবে সেই উদ্যোগের মধ্যেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে

দুর্গাপুর ইস্পাত আবাসন এলাকায় গত কয়েকদিন ধরে ইস্পাত নগরীর বিভিন্ন প্রান্ত থেকে সিমেন্টের তৈরি ময়লা ফেলার ডাস্টবিন সরিয়ে নেওয়া বা ভেঙে ফেলার কাজ চলছে। হঠাৎ এই সিদ্ধান্ত কেন নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আবাসিকদের মধ্যে।

প্রসঙ্গত দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে প্রতিটি বাড়িতে বর্জ্য পৃথকীকরণের জন্য দুটি করে নীল(শুকনো) ও সবুজ(ভেজা) বালতি দেওয়া হয়েছে। পৌর নিগমের সাফাই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই বর্জ্য সংগ্রহও করছে। তবে এক সময় শহরের বিভিন্ন জায়গায় স্থাপন করা ডাস্টবিন গুলোই ছিল বসবাসকারী আবাসিকদের প্রধান ভরসা। বিশেষ করে যাঁরা বাড়ির বাইরে বা দোকানের বর্জ্য সেখানে ফেলতেন। বিষয়ে এক কর্মরত বেসরকারি সংস্থার ঠিকাদার জানান, খুব শীঘ্রই ইস্পাত কর্তৃপক্ষ “গ্রীন গার্বেজ” নামে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছেন। সেই কারণে পুরনো রাজ বিলগুলি সরিয়ে দেওয়া হচ্ছে যদিও বিকল্প ব্যবস্থা কি হবে তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

ইস্পাত আবাসনের বাসিন্দা ও কর্মীদের বক্তব্য শুকনো ও ভেজা বজ্রের জন্য বালতি দেওয়া হয়েছে ঠিকই কিন্তু এই সবুজে ঘেরা শহরের প্রতিটি বাড়িতে গাছপালা রয়েছে। গাছের পাতা, ডালপালা বা বাগানের বর্জ্য কোথায় ফেলা হবে তা নিয়ে কর্তৃপক্ষের তরফে কোন নির্দেশিকা নেই।

ডাস্টবিন সরানোর পর বিভিন্ন এলাকায় জমে উঠেছে আবর্জনার স্তুপ, যা শহরের পরিছন্নতার প্রশ্ন তুলেছে। স্থানীয় দোকানদাররাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন — তাদের বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা নেই।

সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক দেশবন্ধু রায় জানান, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে পরবর্তীতে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

এখন শহরবাসীর একটাই প্রশ্ন কবে চালু হবে “গ্রীন গার্বেজ প্রকল্প”? এবং তার আগে পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব কে নেবে?

“Green Durgapur, Clean Durgapur” কি বাস্তবে রূপ পাবে? নাকি পরিকল্পনা অভাবে তার শুধুই স্লোগান হয়ে থেকে যাবে সেদিকে এখন সকলের নজর থাকবে।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts