spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
29.2 ° C
29.2 °
29.2 °
89 %
2.1kmh
100 %
Sun
29 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeসর্বশেষছেলেধরা সন্দেহে ৩জন পুরুষ - ৪ জন মহিলা সহ মোট ৭ জনকে...

ছেলেধরা সন্দেহে ৩জন পুরুষ – ৪ জন মহিলা সহ মোট ৭ জনকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী

-

ছেলেধরা সন্দেহে ৭ জনকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী।

পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চলের ছত্রিশ গন্ডা গ্রামের মসজিদ মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার অভিযোগে ৭ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন মহিলা ও ৩ জন পুরুষ রয়েছেন।

শনিবার সকালে টোটো করে ওই ব্যক্তিরা গ্রামে প্রবেশ করে ঘোরাঘুরি করছিল। তাদের আচরণ ও পরিচয়পত্রে অসঙ্গতি ধরা পড়ায় গ্রামবাসীদের সন্দেহ হয় এবং এলাকায় ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসীরা তাদের আটক করে প্রশাসনের খবর দেন।

খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দেবজ্যোতি গড়ি জানান, সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে, কোনো মারধর করা হয়নি।

অন্যদিকে আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা প্রতি বছর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য আদায়ের করতে আসেন। ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্ক ছড়ালেও প্রশাসন সকলকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে।

রাকেশ লাহা, Lcw India পাণ্ডবেশ্বর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts