spot_img
Sunday, June 7, 2026
Durgapur
overcast clouds
28.4 ° C
28.4 °
28.4 °
84 %
1.9kmh
91 %
Mon
43 °
Tue
43 °
Wed
45 °
Thu
43 °
Fri
35 °
Homeদুর্গাপুরবেনাচিতির গুরুদুয়ারায় অভিজাত মিষ্টির দোকানে খাবারে পোকা - অসুস্থ ক্রেতা!

বেনাচিতির গুরুদুয়ারায় অভিজাত মিষ্টির দোকানে খাবারে পোকা – অসুস্থ ক্রেতা!

-

অনলাইনে অর্ডার করা ধোকলার মধ্যে পাওয়া গেছে পোকা!

দুর্গাপুরে আভিজাত্য মিষ্টির দোকানের খাবারে পোকা, অসুস্থ ক্রেতা! দুর্গাপুরের বেনাচিতি বাজারে গুরুদুয়ারায় অবস্থিত একটি আভিজাত মিষ্টান্ন প্রতিষ্ঠানের খাবার নিয়ে চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। অভিযোগ, অনলাইনে অর্ডার করা ধোকলার মধ্যে পোকা পাওয়া গেছে।

জানা গেছে, দুর্গাপুরের এক ব্যক্তি পরিবারের জন্য অনলাইনের মাধ্যমে সাহা সুইটসের গুরুদুয়ারা মেইন ব্রাঞ্চ থেকে ধোকলা অর্ডার করেন। খাবার খাওয়ার পর তিনি অসুস্থ বোধ করেন। পরে ধোকলার প্যাকেট খুলে দেখতেই চক্ষু চড়কগাছ ধোকলার মধ্যে সাদা রঙের লম্বা লম্বা পোকা দেখতে পাওয়া যায় বলে অভিযোগ।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ওই ক্রেতা। তাঁর দাবি, নিম্নমানের ও নোংরা খাবার সরবরাহের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট মিষ্টান্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট মিষ্টান্ন প্রতিষ্ঠানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts