spot_img
Sunday, June 7, 2026
Durgapur
broken clouds
28.8 ° C
28.8 °
28.8 °
71 %
1.8kmh
64 %
Sun
29 °
Mon
43 °
Tue
43 °
Wed
45 °
Thu
43 °
Homeদুর্গাপুরবিশ্ব নারী দিবসে মানবিক উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবির

বিশ্ব নারী দিবসে মানবিক উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবির

-

বিশ্ব নারী দিবস উপলক্ষে দুর্গাপুরে এক অনন্য মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো শহরবাসী। দুর্গাপুর পুল কার অপারেটার্স অ্যাসোসিয়েশন – সেন্ট জেভিয়ার্স ইউনিটের উদ্যোগে আয়োজিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। আগাম গ্রীষ্মকালে সম্ভাব্য রক্তের সংকট মোকাবিলার লক্ষ্যেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

তুই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত-গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং দুর্গাপুর পুরসভার প্রসাশক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট অতিথিকে স্মারক ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়।

অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “স্বাস্থ্য নগরী দুর্গাপুরে রক্তের সংকট দূরীকরণে উদ্যোক্তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” অন্যদিকে চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “বিশ্ব নারী দিবসের মতন তাৎপর্যপূর্ণ দিনে এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানাই।”

দুর্গাপুর পুল কার অপারেটর অ্যাসোসিয়নের পক্ষ থেকে রাজীব ভট্টাচার্য জানান, “রক্তের সংকর দূরীকরণে আমাদের পক্ষ থেকে এটি একটি ছোট্ট প্রয়াস। সমাজের কল্যাণে আগামী দিনেও আমরা এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।”

এই শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান করেন। মানবিকতার এই বার্তা কবরবাসীর কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts