spot_img
Wednesday, March 11, 2026
Durgapur
broken clouds
25.4 ° C
25.4 °
25.4 °
63 %
3.1kmh
57 %
Wed
25 °
Thu
37 °
Fri
40 °
Sat
41 °
Sun
40 °
Homeদুর্গাপুরপশ্চিম বর্ধমান ভলিবল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন "এলডিআর স্কিপার"

পশ্চিম বর্ধমান ভলিবল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন “এলডিআর স্কিপার”

-

দুর্গাপুরে দুর্গাপুর ভলিবল একাডেমির পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিম বর্ধমান ভলিবল প্রিমিয়ার লিগ ২০২৬, সিজন2। দুইদিন রাত্রি ব্যাপি চলা এই টুর্নামেন্টে মোট চারটি দল লীগ পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দলগুলি যথাক্রমে – কোল্ডফিল্ড ক্লাব রাণীগঞ্জ, এলডিআর স্কিপার, এম বিকাস নিউ দিল্লী এবং নবজাগরণ কালচারাল ক্লাব দুর্গাপুর। টুর্নামেন্টের আয়োজন করে দুর্গাপুর ভলিবল একাডেমীর সাধারণ সম্পাদক রতন কর্মকার জানান দুর্গাপুরে ভলিবলের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে তাদের এই প্রয়াস।

 এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, সিআই(বি) পিন্টু মুখার্জী, পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর পৌরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক তাপস সরকার, টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সম্পাদক ধীরেশ ব্যানার্জি, বাস্কেটবল প্রশিক্ষক সুপ্রিয় চ্যাটার্জি সহ একাধিক প্রাক্তন ভলিবল খেলোয়াড়। ১০ই মার্চ সন্ধ্যায় নৈশালকে অনুষ্ঠিত চূড়ান্ত পর্যায়ের খেলা শুরুতে প্রদর্শিত হয় আতশবাজি। এরপর বিশিষ্ট অতিথিরা খেলোয়ারদের সঙ্গে পরিচিতি পর্ব সেরে মূল পর্বের খেলা শুরু হয়।

এই টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে এলডিআর স্কিপার এবং কোলফিল্ড ক্লাব রানীগঞ্জ চূড়ান্ত পর্যায়ে খেলায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে খেলাটি অনুষ্ঠিত হয় বেস্ট অফ 5 পর্যায়ে। খেলা শুরু থেকেই দু’দলের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়।  কোন দলই কাউকে জমি ছাড়তে চায়নি। খেলায় হার-জিত নিশ্চিত আছে সেইমত এলডিআর স্কিপার ৩-১ সেটে কোল্ড ফিল্ড ক্লাব রানিগঞ্জকে পরাজিত করে পশ্চিম বর্ধমান ভলিবল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ঘোষিত হয়।

প্রতিযোগিতা শেষে রানার্স ও উইনার্স দলের হাতে নগদ অর্থ এবং সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি তুলে দেওয়া হয় নবজাগরণ কালচারাল ক্লাবের হাতে।। এছাড়াও বেস্ট ডিফেন্ডার, বেস্ট লিফটার সহ একাধিক পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি চূড়ান্ত পর্যায়ে খেলার পূর্বে অনুষ্ঠিত। দুর্গাপুর ভলিবল একাডেমির “ইন্টার একাডেমি” ভলিবল টুর্নামেন্টে জয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts