spot_img
Saturday, September 19, 2026
Durgapur
scattered clouds
30.2 ° C
30.2 °
30.2 °
79 %
5.1kmh
40 %
Sat
30 °
Sun
32 °
Mon
33 °
Tue
35 °
Wed
33 °
Homeদুর্গাপুরডিভিসি মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত চার চাকার চালক

ডিভিসি মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত চার চাকার চালক

-

দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে, ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চার চাকা গাড়ির চালকের। স্থানীয় সূত্রে জানা গেছে মুচিপাড়া থেকে আসানসলের দিকে এটি চারচাকা গাড়ি অত্যন্ত দ্রুত করতে যাচ্ছিল সেই সময় সম্ভবত চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এরপর গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে দুর্ঘটনা জেড়ে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। সেই সঙ্গে চালকের মাথা ও মুখে গুরুতর আঘাত লাগায় প্রচন্ড রক্তক্ষরণ হতে দেখা যায়।

স্থানীয়দের সহায়তায় আহত চালককে দ্রুত উদ্ধার করে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী লালটু ধীবর জানান, “আমি মুচিপাড়ার দিক থেকে আসছিলাম। সেই সময় দেখলাম প্রচন্ড গতিতে থাকা চার চাকা গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে এবং  দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের সাহায্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ। কি কারনে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় নিহত চার চাকা গাড়ির চালকের নাম ও পরিচয় জানা যায়নি।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts