spot_img
Wednesday, May 6, 2026
Durgapur
haze
25.2 ° C
25.2 °
25.2 °
83 %
2.1kmh
75 %
Wed
29 °
Thu
37 °
Fri
38 °
Sat
38 °
Sun
37 °
Homeরাজনীতিদুর্গাপুর পশ্চিমে প্রার্থী ঘোষণার পরই প্রচারে ঝড়! প্রার্থীকে নিয়ে বর্ণাঢ্য মিছিল

দুর্গাপুর পশ্চিমে প্রার্থী ঘোষণার পরই প্রচারে ঝড়! প্রার্থীকে নিয়ে বর্ণাঢ্য মিছিল

-

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর সময়ের নষ্ট না করেই জোর কদমে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। মঙ্গলবার সন্ধ্যায় কোক ওভেন থানার অন্তর্গত শ্যামপুর মোড় থেকে শ্যামপুর বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়, যা এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়।

মিছিলে প্রার্থীকে এক নজর দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমায়। সাধারণ মানুষ, দলীয় কর্মী সমর্থকরা ও উচ্ছ্বাসে ফেটে পড়েন। প্রার্থী কবি দত্তকে ফুলের মালা পরিয়ে এবং পুষ্প বৃষ্টির মাধ্যমে উষ্ণ ও প্রবর্তনা জানানো হয়। গোটা এলাকা জুড়ে শোনা যায় দলীয় শ্লোগান বাজতে থাকে ঢাক ঢোল – যা আরও প্রাণবন্ত করে তোলে।

প্রার্থী ঘোষণার কিছুক্ষণের মধ্যেই এমন জোরদার প্রচার শুরু হওয়ায় দুর্গাপুর পশ্চিমে রাজনৈতিক উত্তাপ বেড়েছে স্থানীয় রাজনৈতিক মহলেও এই কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই মনে করছেন এই শক্তিশালী প্রচারের মাধ্যমে নির্বাচনের আগে সংগঠনকে আরো মজবুত করার বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস।

প্রথমবার উদ্যোগপতি থেকে সরাসরি রাজনীতির ময়দানে কবি দত্ত। সব মিলিয়ে প্রচারের শুরুতেই জনসংযোগের এই প্রদর্শন দুর্গাপুর পশ্চিম বিধানসভার এলাকায় যথেষ্ট প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts