spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeদুর্গাপুরগ্যাসের মূল্য বৃদ্ধি! প্রতিবাদে কয়লার উনুনে রান্না!

গ্যাসের মূল্য বৃদ্ধি! প্রতিবাদে কয়লার উনুনে রান্না!

-

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়লার উনুনে রান্না, পথে জেলা মহিলা কংগ্রেস

গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও বারবার দাম বাড়ানোর প্রতিবাদে পথে নামল পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেস। রবিবার দুর্গাপুরের বেনাচিতি পাঁচমাথা মোড়ে অভিনব প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রের নীতির বিরুদ্ধে সরব হন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। কার্যত কয়লার উনুন জ্বালিয়ে রান্না করে তারা প্রতীকীভাবে দেখান, গ্যাসের দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষকে আবারও কি পুরনো দিনে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে?

জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী এবং জেলা সভানেত্রী মেঘনা মান্না-র উদ্যোগে বেনাচিতি পাঁচমাথা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি পাঁচমাথা রোটারি প্রদক্ষিণ করে প্রান্তিকা মোড়ে গিয়ে শেষ হলে প্রান্তিকা মোড়েই কয়লার উনুনে রান্না করে প্রতিবাদ জানান মহিলা কংগ্রেস কর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বারবার গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারকে চরম সমস্যায় ফেলছে। তাদের প্রশ্ন যে সরকার সস্তা জ্বালানির প্রতিশ্রুতি দিয়েছিল, সেই সরকারই কেন আজ গ্যাসের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ?

অন্যদিকে এই বিক্ষোভকে কটাক্ষ করে বিজেপির সাংগঠনিক জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেস এখন তেজপাতা কড়াইয়ে পড়ে চিড়বিড় শব্দ করলেও শেষ পর্যন্ত মানুষ সেটিকে ফেলে দিয়েই ভাত খায়- তাঁর দাবি।

তবে প্রশ্ন উঠছে, যদি সত্যিই পরিস্থিতি এতটাই স্বস্তিদায়ক হয়, তাহলে কেন বারবার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে? সংসারের খরচ বাড়ার সঙ্গে সঙ্গে জ্বালানির দামও যদি ক্রমাগত বাড়তেই থাকে, তবে মধ্যবিত্ত পরিবারের স্বস্তি কোথায়? রাজনৈতিক তরজা যাই থাকুক, শেষ পর্যন্ত সাধারণ মানুষের প্রধান উদ্বেগ একটাই, গ্যাসের দাম কি আদৌ কমবে? নাকি সংসারের চাপে আবারও উনুনের ধোঁয়ায় ফিরতে হবে?

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts