spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeদুর্গাপুরবেপরোয়া ট্রাকের দাপট! পৃথক দুটি দুর্ঘটনায় অঘোরে প্রাণ গেল দুজনের

বেপরোয়া ট্রাকের দাপট! পৃথক দুটি দুর্ঘটনায় অঘোরে প্রাণ গেল দুজনের

-

বেপরোয়া ট্রাকের দাপট! দুর্গাপুরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের

রবিবার পরপর দুটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। পৃথক দুটি ঘটনায় ট্রাকের ধাক্কায় এক মহিলা ও এক বাইক আরোহীর মৃত্যু ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রথম ঘটনাটি ঘটে এসবি মোড় এলাকায়, যা কোক ওভেন থানার অন্তর্গত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন এক মহিলা। নিয়ন্ত্রণহীন ট্রাকটি সোজা ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। মৃতার নাম আশা দাস (৫০)। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

অন্যদিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে মুচিপাড়া এলাকায়। জানা গিয়েছে, মুচিপাড়া বাজার-এর সার্ভিস রোড দিয়ে একটি ট্রাক বামুনারার দিকে যাওয়ার জন্য ঘুরছিল। সেই সময় রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি। ট্রাকটি ধাক্কা মারলে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক বলেন, “খুবই মর্মান্তিক ঘটনা। একটি ট্রাক ধাক্কা মেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে জানতে পারি যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে।”

একদিনে পরপর দুটি দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল দুর্গাপুর ও কাঁকসা এলাকার সড়ক নিরাপত্তা নিয়ে। বেপরোয়া গাড়ি চালানো ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব কি আরও এমন দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে? স্থানীয়দের দাবি, প্রশাসনের কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এমন মর্মান্তিক ঘটনা থামানো কঠিন।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts