spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeদুর্গাপুরপ্রথমবার রমজানের ইফতারের মিলন সব ধর্মের হৃদয়

প্রথমবার রমজানের ইফতারের মিলন সব ধর্মের হৃদয়

-

পবিত্র রমজান মাস চলছে। ইসলাম ধর্মের অন্যতম পবিত্র উৎসব ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। সেই আনন্দঘন মুহূর্তকে সামনে রেখে দুর্গাপুরের এমএএমসি র সুভাষপল্লী এলাকার মসজিদে এক অনন্য সম্প্রদায়িক সম্প্রীতি ছবি ধরা পড়লো রবিবার সন্ধ্যায়।

২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবারের উদ্যোগে এম এ এম সি সুভাষপল্লী মসজিদে আয়োজন করা হয় সর্ব ধর্ম এক ইফতার পার্টির। এই উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন তৃণমূল নেতা শৈবাল দাস (বুবুন)। পার্টিতে উপস্থিত ছিলেন সুভাষপল্লী মসজিদের ইমাম মোঃ আলিমুদ্দিন ফয়েজী, তৃণমূল নেতা শৈবাল দাস, মসজিদের সেক্রেটারি আজাদ, মন্দির কমিটির পক্ষে পরিমল দা এবং  মসজিদ কমিটির সদস্যরা, এলাকার বহু মানুষ ও ২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সদস্যরা। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় ছিল এই অনুষ্ঠানে মসজিদ কমিটির সদস্যদের পাশাপাশি মন্দির কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন যা সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে।

ধরনের একটি ইফতার পার্টি আয়োজন সম্পর্কে ইমাম মোহাম্মদ আলিমুদ্দিন ফয়েজী বলেন, “এই প্রথমবার আমাদের মসজিদে বুবুন দাসের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হল। আমরা অত্যন্ত আনন্দিত। এই ধরনের উদ্যোগ সমাজে সৌভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মান বজায় রাখতে বড় ভূমিকা পালন করে। ভবিষ্যতেও যেন এভাবেই সকল ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকতে পারে সেই কামনা করি।”

অন্যদিকে এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শৈবাল দাস (বুবুন) জানান, “একটি ধর্ম নয়, সকল ধর্মের মানুষকে নিয়ে আজকের এই ইফতার পার্টির আয়োজন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। পশ্চিমবঙ্গের মাটিতেই এই ধরনের সম্প্রীতির পরিবেশ সম্ভব হয়েছে। আমরা চাই ভবিষ্যতে ও মানুষের মধ্যে ভালোবাসা ও ভাতৃত্বের সম্পর্ক আরো দৃঢ় হোক।” – শৈবাল দাস (বুবুন), উদ্যোক্তা

এই ইফতার পার্টিতে বিভিন্ন ধর্মের প্রায় তিন সপ্তাহিক মানুষ অংশগ্রহণ করেন মসজিদ কমিটির সদস্য মন্দির কমিটির এবং এলাকার সাধারণ মানুষের একসঙ্গে বসে ইফতার গ্রহণ করার দৃশ্য উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।

রমজান মাসের পবিত্র মুহূর্তে এমন উদ্যোগ সমাজের বুকে উজ্জ্বল বার্তা বহন করে — ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু মানবতার বন্ধনী সবচেয়ে বড়। এমএএমসি সুভাষপল্লী মসজিদের এই ইফতার পার্টি অনুষ্ঠান নয়। বরং সম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভাগ্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইলো।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts