spot_img
Tuesday, August 25, 2026
Durgapur
light rain
27.9 ° C
27.9 °
27.9 °
86 %
4.8kmh
80 %
Tue
28 °
Wed
31 °
Thu
33 °
Fri
33 °
Sat
34 °
Homeরাজনীতিপ্রচারে নেমে মানুষের অভূতপূর্ব সারা পাচ্ছেন কবি দত্ত

প্রচারে নেমে মানুষের অভূতপূর্ব সারা পাচ্ছেন কবি দত্ত

-

মানুষের ভালোবাসায় আপ্লুত তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত!
দুর্গাপুর পশ্চিমে প্রচারে নতুন গতি!

দুর্গাপুর পশ্চিম বিধানসভায় প্রচারে নেমে সেখানকার মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। বুধবার সকালে দুর্গাপুর নগর নিগমের ২১ নম্বর ওয়ার্ড ও ২২ নম্বর ওয়ার্ডের ভিন্ন প্রান্ত পদযাত্রার মাধ্যমে প্রদক্ষিণ করেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত। এদিন ২১ নং ওয়ার্ডের মাতৃ মন্দির সংলগ্ন হনুমান মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা শুরু করেন প্রার্থী। ৫৪ ফুটের এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তিনি।

পরবর্তী সিটি সেন্টার ডেলি মার্কেট সংলগ্ন হাউসিং কলোনি এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তিনি।
প্রচারের ফাঁকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন কবি দত্ত।

রাজনৈতিক মঞ্চের বাইরে থেকেও সাধারণ মানুষের সঙ্গে তাঁর সহজ যোগাযোগ নজর কেড়েছে সকলের।
নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, তিনি পেশাদার রাজনীতিবিদ নন, তবুও মানুষের কাছ থেকে যে আন্তরিক ভালোবাসা ও সমর্থন পাচ্ছেন, তা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করছে।

“মানুষের যে ভালোবাসা পাচ্ছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এই ভালোবাসার মর্যাদা রাখার চেষ্টা করব,”—এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি।

এদিনের প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় কর্মী ও সমর্থকরা। মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনই যে তাঁর প্রচারের মূল শক্তি, তা আরও একবার স্পষ্ট হল এই কর্মসূচির মাধ্যমে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts