spot_img
Tuesday, August 25, 2026
Durgapur
light rain
27.9 ° C
27.9 °
27.9 °
86 %
4.8kmh
80 %
Tue
28 °
Wed
31 °
Thu
33 °
Fri
33 °
Sat
34 °
HomeরাজনীতিTMC র নির্বাচনী প্রচারে নতুন মাত্রা মহকুমা আইনজীবীদের ট্যাবলো উদ্বোধন

TMC র নির্বাচনী প্রচারে নতুন মাত্রা মহকুমা আইনজীবীদের ট্যাবলো উদ্বোধন

-

দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করতে বৃহস্পতিবার সকালে একটি বিশেষ ট্যাবলোর উদ্বোধন করা হলো। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার তার ইস্পাত নগরীর বাসভবনে এই ট্যাবলোর সূচনা করেন।

এই উদ্যোগকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।এই ট্যাবলোতে দুর্গাপুর মহকুমা আদালতের অধীন বিধানসভা গুলোর পাঁচজন তৃণমূল প্রার্থীর ছবি রয়েছে, যা এলাকাজুড়ে ঘুরে বেড়াবে। ট্যাবলোতে রয়েছেন দুর্গাপুর পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্ত, রানীগঞ্জের প্রার্থী কালো বরণ মন্ডল এবং গলসির প্রার্থী অলোক মাঝি। এর মাধ্যমে একাধিক কেন্দ্রের প্রার্থীদের একত্রে তুলে ধরে সংগঠনের ঐক্য ও শক্তির বার্তা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ ঘোষ জানান, এই ট্যাবলোর মূল উদ্দেশ্য শুধু প্রার্থীদের পরিচিতি বাড়ানো নয়, বরং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া।

ট্যাবলোর মাধ্যমে তৃণমূল সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, যেমন, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়নসহ একাধিক প্রকল্পের প্রচার করা হবে। পাশাপাশি দলের নির্বাচনী ইশতেহারের মূল দিকগুলিও সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য, এই ট্যাবলোর মাধ্যমে মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ স্থাপন করা এবং বিজেপির বিরুদ্ধে জনমতকে আরও সুসংহত করা।

এলাকায় এলাকায় এই ট্যাবলো ঘুরে বেড়ানোর ফলে সাধারণ মানুষ সহজেই দলের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা পাবে বলে মনে করছে দলীয় নেতৃত্ব। প্রদীপ মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। আমরা চাই সেই কাজগুলো মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে।

একইসঙ্গে, প্রার্থীরা বিধায়ক হিসেবে থাকাকালীন নিজেদের এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, সেগুলিও এই ট্যাবলোর মাধ্যমে জানানো হবে।” লাউ দোহায় অনুষ্ঠিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে এই ট্যাবলো কাজ করা শুরু করবে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts