spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeরাজনীতিরামনবমীর শোভাযাত্রায় লাঠি খেলায় মাতালেন প্রার্থী কবি দত্ত

রামনবমীর শোভাযাত্রায় লাঠি খেলায় মাতালেন প্রার্থী কবি দত্ত

-

রাজ্যে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন জোর কদমে চলছে নির্বাচনের প্রচার, তেমনই উৎসবের আবহে মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত (বাপ্পা দা)।

রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় প্রচারে নামেন তিনি। প্রচন্ড এই ব্যস্ততার মাঝেও স্থানীয়দের আমন্ত্রণের সাড়া দিয়ে একাধিক ধর্মীয় শোভাযাত্রা অংশ যদি দেখা যায় তাঁকে।
সকালে ২২ নম্বর ওয়ার্ডের সিটি সেন্টার এলাকায় সংলগ্ন। বজরংবলী মন্দিরের বাৎসরিক পুজো উপলক্ষে আয়োজিত কলসযাত্রায় উপস্থিত ছিলেন কবি দত্ত। ভক্তিমূলক পরিবেশে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের মঙ্গল কামনা করেন।

এরপর ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় সর্বজনীক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য রামনবমী শোভাযাত্রায় যোগদান তৃণমূল প্রার্থী। সেখানে উৎসবের আবহে লাঠি খেলায় দক্ষতার পরিচয় দিয়ে সকলকে চমকিত করেন। তার এই অংশগ্রহণে উপস্থিত মানুষের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী কবি দত্ত শুধু যে আজ লাঠি খেলা দেখিয়েই সকলকে মুগ্ধ করলেন তাই নয়, এর আগেও তাঁর সংগীতের প্রতি ভালোবাসার পরিচয় পেয়েছেন দুর্গাপুরবাসী। পাশাপাশি তার পরিচয় বিশিষ্ট উদ্যোগপতি হিসেবে।

উৎসব ও প্রচার দুই ক্ষেত্রেই সক্রিয় উপস্থিতি রেখে দিনভর জনসংযোগ আরো জোরদার করেন কবী দত্ত। স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তিনি নিজের প্রার্থীতার পক্ষে সমর্থন ও আদায়ের চেষ্টা চালিয়ে যান।

সমরেন্দ্র দাস, LCW India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts