spot_img
Friday, July 10, 2026
Durgapur
moderate rain
33.2 ° C
33.2 °
33.2 °
59 %
2.8kmh
99 %
Fri
34 °
Sat
35 °
Sun
32 °
Mon
33 °
Tue
33 °
Homeরাজনীতিদুর্গাপুর পূর্বে কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী প্রচার শুরু

দুর্গাপুর পূর্বে কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী প্রচার শুরু

-

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই তালিকায় দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে দেবেশ চক্রবর্তী-র।

প্রার্থী ঘোষণার পরই ময়দানে নেমে পড়েছেন তিনি। সোমবার দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনি সংলগ্ন লোকনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর ধোবিঘাট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি।

জনসংযোগের সময় দেবেশ চক্রবর্তী বর্তমান বিধায়ক প্রদীপ মজুমদার-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, “গত পাঁচ বছরে এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। আমি যে এলাকায় ঘুরছি, সেখানকার রাস্তার অবস্থা দেখলেই বোঝা যায়—মানুষ কতটা বঞ্চিত।”

এদিন তিনি পরিবর্তনের ডাক দিয়ে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। প্রচারে এদিন তার সঙ্গে দেখা গেল বেশ কিছু কংগ্রেস নেতৃত্বও কর্মী সমর্থকদের।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts