spot_img
Tuesday, August 25, 2026
Durgapur
light rain
30.2 ° C
30.2 °
30.2 °
84 %
4.1kmh
95 %
Tue
32 °
Wed
33 °
Thu
33 °
Fri
33 °
Sat
33 °
Homeরাজনীতিপ্রখর রৌদ্রে প্রচারের ময়দানে তৃণমূলের সেনাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী

প্রখর রৌদ্রে প্রচারের ময়দানে তৃণমূলের সেনাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী

-

প্রখর রৌদ্রের গরমেও প্রচারের ময়দানে পাণ্ডবেশ্বরের তৃণমূলের ‘সেনাপতি’!
প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে লাউদোহায় নরেন্দ্রনাথের জনসংযোগ, তপ্ত রোদেও জনজোয়ার! লাউদোহায় ঘরে ঘরে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী।

তীব্র দাবদাহে যখন সাধারণ মানুষ নাজেহাল, ঠিক তখনই ভোট ময়দানের পারদ আরও চড়ালেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। আজ দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা অঞ্চলে রীতিমতো ঝোড়ো জনসংযোগ সারলেন তিনি। গরমকে উপেক্ষা করেই মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

একদিকে তাপপ্রবাহের সতর্কতা, অন্যদিকে ভোটের লড়াই। কিন্তু পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে গরম যেন কোনো বাধাই নয়। আজ সাতসকালে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা অঞ্চলের তিলাবনি গ্রাম, নবঘনপুর, ঝাজরা গ্রাম পৌঁছাতেই দেখা গেল জনবিস্ফোরণ।

তপ্ত পিচ রাস্তা দিয়ে যখন মিছিল এগোচ্ছে, তখন থার্মোমিটারের পারদ যেন হার মানছে মানুষের উচ্ছ্বাসের কাছে। আকাশ থেকে যেন আগুন ঝরছে, তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির আশেপাশে। কিন্তু তাতে কী? ভোট বড় বালাই! আর সেই ভোটের লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী।

রাজনীতির ঊর্ধ্বে উঠে দেখা গেল এক মানবিক মেলবন্ধন। কোথাও বাড়ির মা-বোনেরা প্রার্থীকে দাঁড়িয়ে খাইয়ে দিচ্ছেন মিষ্টি। তৃষ্ণার্ত প্রার্থীকে কেউ বাড়িয়ে দিচ্ছেন ঠান্ডা পানীয়র গ্লাস।

কেউ বা সযত্নে তুলে দিচ্ছেন এক গ্লাস জল। রাজনীতির লড়াই তো আছেই, কিন্তু লাউদোহাবাসীর এই আতিথেয়তা আজ সব ক্লান্তি ধুয়ে মুছে দিল তৃণমূল প্রার্থীর। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত আতিথেয়তা আজ নজর কেড়েছে সকলের।

ব্যুরো রিপোর্ট, Lcw India পাণ্ডবেশ্বর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts