spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeদুর্গাপুরদুর্গাপুরে IOAGL এর গ্যাস পাইপলাইন ফেটে বড়সড় বিপত্তি!

দুর্গাপুরে IOAGL এর গ্যাস পাইপলাইন ফেটে বড়সড় বিপত্তি!

-

IOAGL এর গ্যাস থেকে বিপত্তি!

দুর্ঘটনার দায় সংশ্লিষ্ট সংস্থার বলে জানিয়েছেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত।

দুর্গাপুরের সিটি সেন্টার রঘুনাথ মুর্মু সরণিতে হঠাৎ গ্যাস পাইপ লাইন ছুটে যাওয়ার এলাকায় চাঞ্চল্য। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলে এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও  আদানি গ্যাস পাইপলাইন আচমকাই ফেটে যায় ও গ্যাস বের হতে দেখা যায়। এর ফলে আশেপাশে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। গ্যাস পাইপ লাইনের ঠিকাদার ফিরোজ খান জানান, দুর্গাপুর পুরসভার জলের পাইপ লাইনের মেরামতির কাজ চলছিল ওই এলাকায়। সেই সময় অসাবধানতাবশত গ্যাস পাইপলাইনে আঘাত লাগে এবং পাইপলাইন ফেটে যায়।

ঘটনার খবর কি দ্রুত উদ্ধারকারী দল ভোট না পেলে পৌঁছায় সঙ্গে সঙ্গে দমকল বাহিনী পুলিশ ও পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

পরিদর্শন করেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত। তুমি জানান সংশ্লিষ্ট সংস্থার গাফিলতি ও পর্যাপ্ত পরিকল্পনা অভাবের কারণে এই ঘটনা ঘটেছে তার মতে পাইপলাইন সংক্রান্ত সঠিক নকশা ও তথ্য না থাকায় এ ধরনের বিপদজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, এই ঘটনার কোন হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর নেই। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই কাজ শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।।

সমরেন্দ্র দাস, Lcw INDIA দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts