spot_img
Wednesday, June 17, 2026
Durgapur
broken clouds
31.6 ° C
31.6 °
31.6 °
68 %
7.5kmh
78 %
Wed
31 °
Thu
43 °
Fri
43 °
Sat
42 °
Sun
43 °
Homeরাজনীতিদুর্গাপুরে ভোট পরবর্তী রাজনৈতিক উত্তাপ

দুর্গাপুরে ভোট পরবর্তী রাজনৈতিক উত্তাপ

-

দুর্গাপুরে ভোট-পরবর্তী আবহে স্ট্রংরুমের  বাইরে তৈরি হয়েছে এক অভিনব রাজনৈতিক ছবি। গরমের মধ্যে গুড় বাতাসা খেয়ে স্ট্রং রুম পাহাড়া দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। শুধু তাই নয় “৪ তারিখের পর পাচন দেব”- এই মন্তব্য ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় এর কাছে প্রায় ২০০ মিটার দূরে তৃণমূলের একটি পাহারা কেন্দ্র তৈরি হয়েছে। সেখানে প্রায় ১০০ কর্মী সমর্থক দিনরাত অবস্থান করছেন বলে দাবি শাসকদলের। তাদের বক্তব্য ভোটের ফল প্রকাশের আগে কোনওরকমের ঝুঁকি নিতে নারাজ তারা। প্রচন্ড গরমে কর্মীদের জন্য গুরু বাতাসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তৃণমূল নেতৃত্ব। ২নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি অজয় দেবনাথ বলেন, “গরমে শরীর ঠান্ডা রাখার জন্য গুড় বাতাসা খাচ্ছি এবং কর্মী সমর্থকদেরও খাওয়াচ্ছি পাচনও তৈরি আছে, তবে সেটা ৪ তারিখের পর।”

এই মন্তব্যের পরেই পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেয় বিজেপি। জেলা বিজেপি মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “ওনাদের এক নেতা আগে গুড়-বাতাসা আর পাচনের কথা বলতেন। পরে ইডি-সিবিআই চিকিৎসার পর তিনি আর এসব বলেন না। এখন তাঁর সাগরেদরা সেই ভাষাই ব্যবহার করছেন।”

ভোটের ফল ঘোষণার আগে স্ট্রংরুমের বাইরে রাজনৈতিক দলগুলির সক্রিয় উপস্থিতি ঘিরে বাড়ছে রাজনৈতিক জল্পনা। নির্বাচন কমিশন প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দল পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গিয়েছে। ফল ঘোষণার আগে দুর্গাপুরে রাজনৈতিক উত্তাপ যে ক্রমশ বাড়ছে এই ঘটনাই তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts