spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
broken clouds
33.2 ° C
33.2 °
33.2 °
66 %
1.5kmh
82 %
Wed
33 °
Thu
32 °
Fri
34 °
Sat
34 °
Sun
34 °
Homeদুর্গাপুরধান্ডাবাগের পুকুর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ

ধান্ডাবাগের পুকুর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ

-

তিন দিন ধরে নিখোঁজ থাকার পর পচা গলা দেহ ভেসে উঠল পুকুরে

রহস্য মৃত্যু চাঞ্চল্য এলাকায়

দুর্গাপুরের ১৬ নং ওয়ার্ডের ধান্ডাবাগের  এক পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল এলাকায়। ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী –  গড়াই পাড়ার মন্দির পুকুরে। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা হঠাৎই পরিত্যক্ত  পুকুরের মধ্যে কিছু ভেসে উঠতে দেখে। মানুষের মৃতদেহ বলে সন্দেহ হওয়ায় তারা তৎক্ষণাৎ দুর্গাপুর থানা পুলিশকে খবর দেয়। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মিঠুন জানায়, “সকালবেলা আমার বন্ধু খবর দেয় পুকুরের মধ্যে কিছু একটা ভাসছে। এরপর ঘটনাস্থলে এসে দেখার পর সন্দেহ হওয়ায় থানায় খবর দেওয়া হয়। তবে মৃতদেহটি এলাকার নয়।”

অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রাক্তন পুরোপিতা সুশীল চ্যাটার্জী। তিনি জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি দেখেন।  তবে মৃত দেহটি কার এখনো শনাক্ত করা যায়নি।”

খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে দুর্গাপুর থানা পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে প্রথমে দুর্গাপুর থানায় নিয়ে যায় সনাক্তকরণের জন্য। এরপর মৃতদেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে জানা গেছে,  কিভাবে এই মৃত্যু হল? –  সমস্ত বিষয়টি ময়নাতদন্তে রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে। মৃতদেহটি যে একদিনের নয় তা স্পষ্ট, কারণ দেহে পচন ধরেছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে মৃতদেহটি শ্রীমন্ত দে বছর ৪২ এ ব্যক্তি ধান্ডা বাগ  এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায় সে তিন দিন ধরে নিখোঁজ ছিল।  কিন্তু কিভাব দেহ পুকুরে এল সে কারণে ব্যাপক কৌতুহল এবং চাঞ্চল্য রয়েছে এলাকা জুড়ে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts