spot_img
Friday, June 26, 2026
Durgapur
scattered clouds
31.1 ° C
31.1 °
31.1 °
63 %
6.3kmh
45 %
Fri
31 °
Sat
41 °
Sun
37 °
Mon
39 °
Tue
34 °
Homeদুর্গাপুরদুর্গাপুর মহকুমা আদালতে আইনজীবীদের কর্মবিরতি

দুর্গাপুর মহকুমা আদালতে আইনজীবীদের কর্মবিরতি

-

পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর মহকুমা মডেল আদালতের পরিকাঠামোর অভাব ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সোমবার থেকে দুদিনের কর্মবিরতিতে শামিল হলেন আইনজীবীরা। মঙ্গলবার পর্যন্ত চলবে এই কর্মসূচি দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ডাকে এই আন্দোলন শুরু হয়েছে।

আইনজীবীদের অভিযোগ আদালত চত্বরে পর্যাপ্ত বসার ব্যবস্থা নেই পাশাপাশি পানীয় জল শৌচাগার ও অন্যান্য ন্যূনতম পরিষেবারও ঘাটতি রয়েছে। এর ফলে সাধারণ মানুষকে সঠিকভাবে আইনি পরিষেবা দিতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি তাঁদের। এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন,”২৮ কোটি টাকার প্রকল্প ৩৮ কোটিতে পৌঁছে গেল। মাঝের টাকা কোথায় গেল? তার তদন্ত হওয়া দরকার। সে আর এসি সহ আসবাবপত্র কেনাতেও দুর্নীতি হয়েছে।”

তিনি আরো অভিযোগ করেন প্রাক্তন আইনমন্ত্রী মনোয় ঘটক এবং আসানসোল দুর্গাপুর উন্নয়নের পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কবি দত্ত এ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। পাশাপাশি তিনি জানান আইনজীবীদের দাবি রাজ্য সরকারের নজরে আনা হবে এবং বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে।

অন্যদিকে দুর্গাপুর মহাকুমা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ বলেন, “আইনজীবীদের বসার সঠিক জায়গা নেই এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব নয়। আমরা চাই দ্রুত প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হোক এবং দাবিগুলো পূরণ করা হোক।”

আইনজীবীদের এই কর্ম বিরতির জেরে আদালতের স্বাভাবিক কাজকর্ম কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে আদালতের পরিকাঠামো ও প্রকল্প ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts