spot_img
Thursday, August 13, 2026
Durgapur
light rain
27.6 ° C
27.6 °
27.6 °
91 %
4.5kmh
95 %
Thu
28 °
Fri
32 °
Sat
34 °
Sun
32 °
Mon
30 °
Homeরাজনীতি১৫ নং ওয়ার্ডে বিজেপির বর্ণাঢ্য বিজয় মিছিল

১৫ নং ওয়ার্ডে বিজেপির বর্ণাঢ্য বিজয় মিছিল

-

বেনাচিতি এলাকায় বিজেপির জয় উদযাপনকে ঘিরে বুধবার সন্ধ্যায় উৎসবের আবহ তৈরি হয়। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের উল্লেখযোগ্য জয় লাভের পর ১৫ নং ওয়ার্ডের বেনাচিতি ধুনুরা প্লটের দলীয় কার্যালয় থেকে বের হয় এক বর্ণাঢ্য বিজয় মিছিল।

দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি সূচনা হয়। এরপর গেরুয়া পতাকা, গেরুয়া আবির এবং উচ্ছ্বাসে ভরা স্লোগানের মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। মিছিলে অংশ গ্রহণকারী বহু কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিজয় মিছিলের সূচনা করে পশ্চিম বর্ধমান জেলা সাংগঠনিক বিজেপি মহিলা মোর্চার সমানেত্রী শুভ্রা প্রসাদ সাহাবাবু এবং সমাজসেবী ও বিজেপি কার্যকর্তা রজত গড়াই সহ একাধিক নেতৃত্ব।

১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়। সমর্থকদের উচ্ছ্বাসে স্পষ্ট ছিল দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আনন্দ। অনেকেই এই জয়কে শুধুমাত্র রাজনৈতিক সাফল্য হিসেবে নয়, বরং নতুন আসার সূচনা হিসেবে দেখছেন। স্থানীয়দের একাংশের বক্তব্য এই ফলাফল এলাকার উন্নয়ন সংগঠনের শক্তি বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে নতুন দিশা দেখাবে। সেদিন বিজেপি কার্যকর্তা রজত গড়ায় বলেন, “বিজয়ের আনন্দের মধ্যেও আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করায় বেশি করে প্রাধান্য দিতে হবে।”

অন্যদিকে বিজেপি জেলা মহিলা মোর্চার সাংগঠনিক সভানেত্রী শুভ্রা প্রসাদ বলেন, “আমরা মনে করি দেশ স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। একদিকে ৩৫ বছর সিপিএমের এবং ১৫ বছর তৃণমূলের শৃংখলে আবদ্ধ ছিল রাজ্যবাসী। বর্তমানে সেই শৃংখল মুক্ত হয়ে আজ এক নতুন রাজ্য গড়ার স্বপ্ন দেখছে বিজেপি।”

দুর্গাপুরের রাজনৈতিক মহলের এই বিজয় মিছিল ইতিমধ্যেই বিশেষ তাৎপর্য তৈরি করেছে উৎসবমুখর পরিবেশে কর্মী সমর্থকদের অংশগ্রহণ প্রমাণ করেছে যে এই জয় ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও আবেগ কাজ করেছে।

ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts