spot_img
Monday, March 9, 2026
Durgapur
scattered clouds
26.8 ° C
26.8 °
26.8 °
56 %
4.8kmh
44 %
Mon
26 °
Tue
35 °
Wed
38 °
Thu
39 °
Fri
41 °
Homeদুর্গাপুরভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইস্পাত নগরীর নিউটন এভিনিউ

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইস্পাত নগরীর নিউটন এভিনিউ

-

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। ঝলসে গেল যুবক। বুধবার ইস্পাত নগরীতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। যুবকের নাম সজল দেবনাথ (৩০)। আশঙ্কা জনক যুবককে ভর্তি করা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালো দুর্গাপুর থানার ৭ নম্বর ওয়ার্ডের নিউটনের ১৭ নম্বর স্ট্রিটে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সজল দেবনাথ সাত নং স্ট্রিটের মাটির বাড়িতে থাকতেন। সেই বাড়ি থেকেই বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে দেখেন কাতর আর্তনাদ করছে সজল। পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়রা এবং দুর্গাপুর থানার পুলিশ মিলে সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে, তারপর শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছে ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ বলেন,”প্রথমে আমরা শুনলাম ইনভার্টার বিস্ফোরণ হয়েছে। কিন্তু এসে দেখি বোমার মসলা পড়ে আছে। তবে কি কারণে বিস্ফোরণ আমরা বুঝে উঠতে পারছি না। ওই যুবকের বাবা ধীরেন দেবনাথ এলাকার স্বনামধন্য রাঁধুনি ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তার ছেলে সজলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।”আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন,”বারুদ নিয়ে কোন পরীক্ষা করছিল ওই ছেলেটি। তখনই কোন আগুন ধরে যায়। সেই আগুনেই জখম হয়েছে ছেলেটি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যারিকেট করে দেওয়া হয়েছে বাড়ির চতুর্দিক। বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts