spot_img
Saturday, March 21, 2026
Durgapur
clear sky
18.1 ° C
18.1 °
18.1 °
85 %
0.5kmh
1 %
Sun
30 °
Mon
33 °
Tue
36 °
Wed
38 °
Thu
38 °
Homeখেলা লালবাবা রাইস স্পোর্টস কার্নিভালের চ্যাম্পিয়ন "আমরা কজন বয়স ক্লাব"

 লালবাবা রাইস স্পোর্টস কার্নিভালের চ্যাম্পিয়ন “আমরা কজন বয়স ক্লাব”

-

দুর্গাপুর ক্লাব সমন্বয়ে পরিচালনায়, দ্বিতীয় বর্ষের লালবাবা রাইস স্পোর্টস কার্নিভাল ২০২৬ এর পুরুষ বিভাগের ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে খেলা। শনিবার বিকেলে চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় দুর্গাপুরের গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের মাঠে। চূড়ান্ত পর্যায়ে খেলায় যে দুটি দল পরস্পর পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে তারা হলো – আমরা কজন বয়েজ ক্লাব এবং অরুণ স্মৃতি পাঠাগার।

খেলার শুরু থেকেই দু’দলের মধ্যে গোল করার জন্য মরিয়া প্রচেষ্টা ছিল। কিন্তু খেলার প্রথমার্ধে কোন দলই কোন গোল করতে পারেনি। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। এরপর খেলতে নেমে দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় সুন্দর পাশ থেকে গোল করে আমরা কয়জনের আক্রমণ ভাগের খেলোয়াড় রাকেশ বাউরী।

এরপরে পরপর বেশ কয়েকটি আক্রমণ হানে অরুণ স্মৃতি পাঠাগারের ফুটবলাররা কিন্তু তারা সেই গোল পরিশোধ করতে ব্যর্থ হয়। মূল পর্বের খেলার শেষ বাঁশি বাজায় আমরা কজন বয়েস ক্লাব১-০ গোলে অরুণ স্মৃতি পাঠাগারকে পরাজিত করে ২০২৬এর স্পোর্টস কার্নিভালের চ্যাম্পিয়ন ঘোষিত হয়। চূড়ান্ত পর্যায়ের খেলার শেষে দু দলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।

এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে, দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক তাপস সরকার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুকুটক্রান্তি নাহা সহ অন্যান্য ব্যক্তিত্ব।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts