spot_img
Saturday, March 21, 2026
Durgapur
clear sky
18.1 ° C
18.1 °
18.1 °
85 %
0.5kmh
1 %
Sun
30 °
Mon
33 °
Tue
36 °
Wed
38 °
Thu
38 °
Homeখেলাপুরুষ বিভাগে - বার্ণপুর ও মহিলা বিভাগে - বোকারো চ্যাম্পিয়ন হয়

পুরুষ বিভাগে – বার্ণপুর ও মহিলা বিভাগে – বোকারো চ্যাম্পিয়ন হয়

-

পশ্চিম বর্ধমান জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গাপুরের অ্যালয় স্টীলস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী ইন্টার স্টিল সিটি অনুর্ধ ১৪ (সাব জুনিয়র) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬। ২৭ জানুয়ারি থেকে ২৯ শে জানুয়ারি পর্যন্ত চলা এই টুর্নামেন্টে পুরুষ এবং মহিলা উভয় বিভাগের ছটি করে দল অংশগ্রহণ করে। টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সুপ্রিয় চ্যাটার্জী জানান, একটা সময়  দুর্গাপুর ছিল বাস্কেট বোলে বেঙ্গল চ্যাম্পিয়ন। আজ বিভিন্ন কারণে সেই মান নিম্নমুখী। পুনরায় এই খেলাকে দুর্গাপুরের বুকে ফিরিয়ে আনতে এই আয়োজন করা হয়েছে।

এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে – বার্ণপুর ও ধানবাদ বাস্কেট বল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে, এই খেলায় বার্নপুর  ৪০-৩৬ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে মহিলা বিভাগে – অ্যালয় স্টীলস স্পোর্টস এবং বোকারো বাস্কেটবল– বোকারো বাস্কেট বল  অ্যাসোসিয়েশন চূড়ান্ত পর্যায়ে খেলায় অংশগ্রহণ করে। এই খেলায় বোকারো বাস্কেটবল অ্যাসোসিয়েশন ৪০-২৪ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়। –

চ্যাম্পিয়ন এবং রানার্স দল সহ তৃতীয় স্থানাধিকারী  দুটি দল পুরুষ বিভাগ দুর্গাপুর ইস্পাত স্পোর্টস এবং মহিলা বিভাগে বার্ণপূর। সকলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও প্রতিটি খেলার ম্যাচের সেরা খেলোয়াড় কে ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। চূড়ান্ত পর্যায়ে খেলায় উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সিআই(বি) পিন্টু মুখার্জি সহ একাধিক প্রাক্তন বাস্কেটবল ক্রীড়াবিদ।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts