spot_img
Tuesday, March 31, 2026
Durgapur
scattered clouds
25.4 ° C
25.4 °
25.4 °
67 %
1.6kmh
30 %
Tue
25 °
Wed
40 °
Thu
42 °
Fri
43 °
Sat
42 °
Homeদুর্গাপুরবেনাচিতি স্বপ্ন পূরণ ও প্রান্তিকা অটো স্ট্যান্ডের বিনামূল্যে পরিষেবা

বেনাচিতি স্বপ্ন পূরণ ও প্রান্তিকা অটো স্ট্যান্ডের বিনামূল্যে পরিষেবা

-

আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এ গুরুত্বপূর্ণ সময়ে পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করল বেনাচিতি স্বপ্নপূরণ এবং প্রান্তিকা অটোস্ট্যান্ড। তাদের উদ্যোগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। গত চার বছর ধরে ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালিত হয়ে আসছে। প্রতিবছরের মত এ বছরও পরীক্ষার্থী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখছে। পরীক্ষার চাপ ও যাতায়াতের দুশ্চিন্তা দূর করতে এই বিনামূল্যের পরিষেবা নিঃসন্দেহে প্রশংসনীয়। অনেক অভিভাবকই জানান, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। এবং মানবিক মূল্যবোধকে আরো দৃঢ় করে।

এই কর্মসূচিতে প্রান্তিকা অটো স্ট্যান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরুণ রায়, পবিত্র সাহা, বিশ্বনাথ বণিক, মনোজ মাহাতো এবং বিশিষ্ট সমাজ কর্মী সুদীপ্ত কুমার নাগ। অন্যদিকে বেনাচিতি স্বপ্ন পূরণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার সিট, সুশান্ত মল্লিক, অসীম বিশ্বাস, দীপক চ্যাটার্জি, মনোজ রুইদাস, বিধান পাল, মনোজিৎ সহ অন্যান্য সদস্যরা। chat

সমাজের প্রতি দায়বদ্ধতা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই উদ্যোগ ইতিমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts