spot_img
Thursday, September 10, 2026
Durgapur
scattered clouds
26.8 ° C
26.8 °
26.8 °
89 %
2.3kmh
39 %
Thu
26 °
Fri
30 °
Sat
32 °
Sun
32 °
Mon
34 °
Homeদুর্গাপুরটেগর প্লেসের পর আবার চুরির ট্রাঙ্ক রোডে, আতঙ্কে এলাকাবাসী

টেগর প্লেসের পর আবার চুরির ট্রাঙ্ক রোডে, আতঙ্কে এলাকাবাসী

-

টেগর প্লেসের পর ট্রাঙ্ক রোডে চুরি, আতঙ্কে এলাকাবাসী

দুর্গাপুরে চুরির দাপট অব্যাহত

দুর্গাপুরে চুরির ঘটনা যেন কিছুতেই থামছে না। দিন দু’য়েক আগেই টেগর প্লেস এলাকায় দিনের বেলা ইস্পাত কারখানার এক কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই, শনিবার রাতে আবার চুরির ঘটনা ঘটল ট্রাঙ্ক রোড এলাকায়। এবার লক্ষ্য ছিল একটি টায়ারের দোকান।

অভিযোগ, দুষ্কৃতীরা দোকানের পাশেই থাকা একটি ট্রান্সফরমারের গেট খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পাশাপাশি দোকানের উপরে থাকা কিছু লোহার সামগ্রীও চুরি করার চেষ্টা চালায় তারা, যদিও শেষ পর্যন্ত তা নিয়ে যেতে পারেনি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত প্রায় ছ’মাস ধরে এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। তবুও পুলিশ প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না। এমনকি অনেক ক্ষেত্রেই চুরির লিখিত অভিযোগ নিতেও অনীহা দেখাচ্ছে স্থানীয় এজোন ফাঁড়ির পুলিশ,এমন অভিযোগও উঠেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে ওই ফাঁড়ি। অথচ খবর দেওয়া সত্ত্বেও এদিন ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়নি বলেই অভিযোগ। ক্রমাগত চুরি ও প্রশাসনিক উদাসীনতায় আতঙ্ক বাড়ছে দুর্গাপুরে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts