spot_img
Monday, April 6, 2026
Durgapur
overcast clouds
23.8 ° C
23.8 °
23.8 °
68 %
3.1kmh
99 %
Mon
23 °
Tue
36 °
Wed
36 °
Thu
36 °
Fri
37 °
Homeরাজনীতিকবি দত্তর প্রচারে অভিনবত্ব - থিম সং প্রকাশ

কবি দত্তর প্রচারে অভিনবত্ব – থিম সং প্রকাশ

-

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে উদ্যোগপতি তথা দুর্গাপুরের নব রূপকার কবি দত্তর নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে জোর কদমে প্রচার ও জনসংযোগ। বুধবার সন্ধ্যায় |

দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের কাইজার লেন মোড়ে অস্থায়ী মঞ্চে এক অভিনব উদ্যোগে নিজের প্রচারের নতুন মাত্রা যোগ করেন প্রার্থী কবি দত্ত। এদিন একটি বিশেষ থিম সং প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রচারে সৃজনশীলতার ছোঁয়া আনলেন তিনি। এদিন এ বছরের প্রথম ভোটাধিকার পাওয়া  কয়েকজন বালিকা থিম সং এর সঙ্গে নৃত্য পরিবেশন করেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক কর্মী ও সমর্থক যা গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী কবি দত্ত বলেন, ” ভোট হল গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এখানে প্রতিদ্বন্দ্বিতা মানে একটি সুস্থ প্রতিযোগিতা অংশগ্রহণ করা। এই প্রতিযোগিতায় কেউ জিতবে কেউ হারবে — এটাই স্বাভাবিক। তার জন্য কখনোই অসহিষ্ণু আচরণ করা উচিত নয়।”

তিনি আরও আহ্বান জানান, সকলেই যেন সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করেন।

সামাজিকভাবে প্রার্থীর এই উদ্যোগ শুধু প্রচারের ভিন্নতা নয় বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বার্তাও তুলে ধরেছে। যা স্থানীয় রাজনীতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts